প্রবীণ আইনজীবী বহুতল থেকে পড়ে নিহত, দুর্ঘটনা নাকি খুন?
Connect with us

দুর্ঘটনা

প্রবীণ আইনজীবী বহুতল থেকে পড়ে নিহত, দুর্ঘটনা নাকি খুন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কলকাতার (South Kolkata) অভিজাত বালিগঞ্জ (Ballygunge) এলাকায় চাঞ্চল্য—একটি বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার হল এক প্রবীণ আইনজীবীর (Advocate) রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। নিহত আইনজীবীর নাম কৌস্তভ দাস (Kaustav Das), বয়স আনুমানিক ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ওকালতি করতেন।

জানা গেছে, চারতলায় নিজের ফ্ল্যাটে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন কৌস্তভবাবু। ফ্ল্যাটের স্লাইডিং জানলায় (Sliding Window) মেরামতির কাজ চলছিল, ফলে গ্রিলটি সাময়িকভাবে খোলা ছিল। শনিবার রাতের দিকে তিনি জানালার ধারে বসে ছিলেন। সেই সময় হঠাৎই তিনি নিচে পড়ে যান বলে প্রাথমিক অনুমান।

আবাসনের বাসিন্দারা জানান, তীব্র শব্দ শুনে তাঁরা দৌড়ে বাইরে আসেন এবং রক্তাক্ত অবস্থায় কৌস্তভবাবুকে মাটিতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু সময় চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ বেঙ্গালুরু সফরে একাধিক প্রকল্প উদ্বোধন, অপারেশন সিঁদুরের সাফল্যে গর্ব প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি

Advertisement
ads ads

পুলিশের ধারণা, হয়তো জানালার ধারে বসে থাকার সময় হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল (Sudden Dizziness), যার ফলে দুর্ঘটনাটি ঘটে। তবে এটি নিছক অ্যাকসিডেন্ট (Accident) নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে হাওড়ার (Howrah) বালটিকুরি এলাকায় জানলা গলে পড়ে মৃত্যু হয়েছিল এক শিশুর। জানলায় গ্রিল না থাকার কারণে সেই মর্মান্তিক ঘটনা ঘটে। বালিগঞ্জের এই দুর্ঘটনা ফের সেই ঘটনার স্মৃতি ফিরিয়ে দিল।

Continue Reading
Advertisement ads