ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ডেল গেট কাঁপল, তৎপর দমকল
Connect with us

দুর্ঘটনা

ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ডেল গেট কাঁপল, তৎপর দমকল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শহরের বন্ডেল গেট সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। দে’জ মেডিক্যাল (Day’s Medical) নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানায় হঠাৎ করেই আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের দশটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, তবে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানায় রিপেয়ারিংয়ের কাজ চলছিল এবং এদিন ওয়েলডিংয়ের কাজও হচ্ছিল। স্থানীয়দের ধারণা, সেই ওয়েলডিং থেকেই আগুন ছড়িয়ে পড়তে পারে। কারখানায় প্রচুর রাসায়নিক মজুত থাকায় আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে দমকল। ঘটনাস্থলে প্রথমে চারটি ইঞ্জিন আসে, পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও ছয়টি ইঞ্জিন পাঠানো হয়।

আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূলের মুখোমুখি কর্মসূচি, অপ্রীতিকর ঘটনার আশঙ্কা কোচবিহারে

জনবহুল এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ধোঁয়া ও পোড়া গন্ধে অনেকে শ্বাসকষ্টের সমস্যার অভিযোগ জানিয়েছেন। এক শ্রমিক জানান, “ওয়েলডিংয়ের কাজ হচ্ছিল। আমরা ছেলেটিকে কাজ থামাতে বলি, তারপরই হঠাৎ আগুন ধরে যায়। ঠিক কীভাবে হল, জানি না।”

Advertisement
ads ads

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভিতরে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন ও দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Continue Reading
Advertisement ads