দেশের খবর
ইতিহাস গড়তে আজ আকাশে পাড়ি দিচ্ছে নিসার, ভারত-আমেরিকার যুগ্ম মহাকাশ অভিযান
ডিজিটাল ডেস্কঃ আজ, বুধবার বিকেলে মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় লেখার পথে ভারত। বিকেল ৫টা ৪০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (Satish Dhawan Space Centre) থেকে উৎক্ষেপিত হতে চলেছে ভারত-আমেরিকা যৌথভাবে নির্মিত প্রথম উপগ্রহ NISAR (NASA-ISRO Synthetic Aperture Radar Satellite)।
এই উপগ্রহের মূল লক্ষ্য হল পৃথিবীর ভূপৃষ্ঠ, তুষারস্তর, হিমবাহ এবং বাস্তুতন্ত্রের নানা পরিবর্তনের উপর নজরদারি চালানো ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা। NISAR প্রকল্পটি ইসরো (ISRO) এবং নাসা (NASA)-র দীর্ঘ এক দশকের মিলিত গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের ফল। উপগ্রহটি প্রায় ২,৩৯৩ কেজি ওজনের এবং এটি উৎক্ষেপণ করা হবে GSLV-F16 রকেটের মাধ্যমে।
GSLV-F16/NISAR
Today’s the day!
Launch Day has arrived for GSLV-F16 & NISAR. GSLV-F16 is standing tall on the pad. NISAR is ready. Liftoff today.🗓️ July 30, 2025
Live from: 17:10 Hours IST
Liftoff at : 17:40 Hours ISTLivestreaming Link: https://t.co/flWew2LhgQ
For more… pic.twitter.com/bIjVJTZyMv
— ISRO (@isro) July 30, 2025
আরও পড়ুনঃ টিকিট পরীক্ষা করতে গিয়ে হামলার শিকার মহিলা রেলকর্মী, অভিযুক্ত যাত্রীকে জরিমানা করে ছাড়া
এই স্যাটেলাইট ‘Sun-synchronous orbit’-এ ঘুরবে, যার অর্থ, এটি পৃথিবীর নির্দিষ্ট এলাকাগুলিকে প্রতিদিন একই সময়ে পর্যবেক্ষণ করবে। এতে যেমন মাটি ও তুষারের ক্ষয় নিরীক্ষণ করা যাবে, তেমনি হিমালয়, অ্যান্টার্কটিকা ও উত্তর-দক্ষিণ মেরু অঞ্চলের হিমবাহের চলাচল সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে এই উপগ্রহ।
ISRO জানিয়েছে, NISAR Mission ভারত ও আমেরিকার মিলিত স্বার্থসম্পন্ন বিভিন্ন সামুদ্রিক অঞ্চল এবং বনাঞ্চলের মরশুমি পরিবর্তনের উপরে নজর রাখবে। পর্বতের মাটির চ্যুতি থেকে শুরু করে ভূতাত্ত্বিক পরিবর্তনের তথ্যও সরবরাহ করবে এটি।
এই প্রথমবার ভারতের মহাকাশ অভিযানে নাসা-ইসরো যৌথভাবে একটি cutting-edge Earth observation satellite পাঠাচ্ছে মহাকাশে, যা ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণা ও প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাসে বিপুলভাবে সাহায্য করবে বলে আশা বিজ্ঞানীদের।
উৎক্ষেপণ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। সারা দেশের চোখ আজ সন্ধের আকাশের দিকে।
