রায়গঞ্জে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোর, এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার সাইকেল
Connect with us

ভাইরাল খবর

রায়গঞ্জে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোর, এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার সাইকেল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় মঙ্গলবার বিকেলে সাইকেল চুরির চেষ্টায় ধরা পড়ল এক যুবক। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে পড়েন এবং শেষপর্যন্ত হাতেনাতে ধরে ফেলেন ওই চোরকে। এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেল আরও একটি সম্ভাব্য চুরির ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দেবীনগর ও সংলগ্ন এলাকায় চুরির ঘটনা বেড়েছে। এই পরিস্থিতিতে পাড়ার বাসিন্দারা আরও বেশি সতর্ক হন। নিজেদের বাড়ির CCTV footage নিয়মিত পর্যবেক্ষণ করছিলেন তাঁরা। এদিন বিকেলে এক অচেনা যুবককে এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় এক পরিবারের। বাড়ির সামনেই রাখা ছিল একটি সাইকেল। কিছুক্ষণ এদিক-ওদিক তাকিয়ে সুযোগ বুঝে সেটি নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে তার আগেই ছুটে এসে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ রায়গঞ্জ শহরে একের পর এক পুকুর ভরাট, জেলা শাসককে চিঠি দিলেন সাংসদ কার্তিক পাল

ধৃত যুবককে রায়গঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি ধুলিয়াবান এলাকায়। এলাকাবাসীর দাবি, ওই যুবক drug addict এবং আগেও বেশ কিছু অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল বলে তাদের ধারণা।

Advertisement
ads

স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ সাহা (Ramkrishna Saha) জানান, “গত কয়েক সপ্তাহ ধরেই আমাদের এলাকায় চুরির প্রবণতা বাড়ছিল। তাই সবাই সতর্ক ছিলাম। সেই কারণেই আজকের এই যুবক ধরা পড়ে গেল। আমরা চাই পুলিশের টহল আরও বাড়ুক।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে তার সঙ্গে কোনও বড় চক্র জড়িত কি না। একইসঙ্গে CCTV ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষের এই সতর্কতা যে চুরির ঘটনা রুখতে কতটা কার্যকর, তা ফের প্রমাণ হয়ে গেল।

Continue Reading
Advertisement