ক্রিকেট মাঠে উত্তর দিনাজপুরের জয়ধ্বনি, বেঙ্গল U-13 ট্রায়ালে সুযোগ পেল মো. ফৈসল
Connect with us

উত্তর দিনাজপুর

ক্রিকেট মাঠে উত্তর দিনাজপুরের জয়ধ্বনি, বেঙ্গল U-13 ট্রায়ালে সুযোগ পেল মো. ফৈসল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার ক্রীড়াজগতে ফের খুশির খবর। জেলার ক্রীড়ামহলে গর্বের অনুভূতি ছড়াল ক্ষুদে ক্রিকেটার মোঃ ফৈসল ইকবাল (Md. Faisal Iqqbal)-এর সাফল্যে। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রিকেট কোচিং ক্যাম্প থেকে উঠে এসে, ফৈসল এবার সুযোগ পেয়েছে Bengal Under-13 ক্রিকেট দলের ট্রায়ালে

ফৈসলের এই নির্বাচন শুধু তাঁর ব্যক্তিগত মাইলস্টোন নয়, বরং গোটা জেলার ক্রীড়া পরিকাঠামো এবং প্রশিক্ষণের মানকে তুলে ধরেছে নতুন উচ্চতায়। ক্রিকেটের মতো প্রতিযোগিতামূলক খেলায় রাজ্যস্তরে ট্রায়ালের জন্য নির্বাচিত হওয়া নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি। জেলার তরুণ প্রতিভাদের জন্য এটি হতে পারে এক বিরাট অনুপ্রেরণা।

আরও পড়ুনঃহুগলিতে মেট্রো ও বন্দে ভারত কোচ তৈরিতে গতি, টিটাগড়কে ৪০ একর জমি দিল রাজ্য সরকার

উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার (District Sports Association) তরফে ফৈসলের প্রশিক্ষণের ওপর যে যত্ন এবং গঠনমূলক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, তা এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছে ক্রীড়া মহল। আগামী দিনে যেন সে আরও উন্নত প্রশিক্ষণ পেয়ে রাজ্য ও জাতীয় স্তরে জেলার নাম উজ্জ্বল করতে পারে—এই আশা জেলাবাসীর।

Advertisement
ads

Md. Faisal Iqqbal-এর সাফল্যে যেমন উচ্ছ্বসিত তাঁর কোচ এবং পরিবার, তেমনই উৎসাহিত জেলার ক্রীড়াপ্রেমীরাও। তাঁর জন্য রইল অগাধ শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা।

Continue Reading
Advertisement