‘ডিমভাত খাওয়ার উৎসাহ বিজেপিতেও!’ একুশে নিয়েই দলের নেতাদের খোঁচা দিলীপের
Connect with us

রাজনীতি

‘ডিমভাত খাওয়ার উৎসাহ বিজেপিতেও!’ একুশে নিয়েই দলের নেতাদের খোঁচা দিলীপের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একুশে জুলাইকে ঘিরে রাজনৈতিক তরজায় এবার নতুন মোড়। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের একাংশকে পরোক্ষে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “একুশে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে আগ্রহ তো থাকবেই, কিন্তু এবার দেখলাম আমাদের দলে থাকা কয়েকজনের মধ্যেও প্রবল উৎসাহ!”

তিনি আরও কটাক্ষের সুরে যোগ করেন, “যাঁরা ডিমভাত খেয়ে এসেছেন, তাঁরাই একুশে নিয়ে বেশি আগ্রহী। সাধারণ বিজেপি কর্মীদের এতে কোনও উৎসাহ নেই। আমাদের দলে যাঁরা আসল কর্মী, তাঁদের একুশে নিয়ে কোনও মাথাব্যথা নেই।”

আরও পড়ুনঃ খুন না দুর্ঘটনা? খেজুরিতে ২ জনের মৃত্যু নিয়ে পুলিশ দিল স্পষ্ট বার্তা

এই মন্তব্য স্পষ্টভাবেই তৃণমূলফেরত কিছু নেতাকে নিশানা করে বলে মনে করছে রাজনৈতিক মহল। কয়েকদিন আগেই দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন, “একুশে কোনও না কোনও মঞ্চে থাকব।” এরপর শুরু হয়েছিল তৃণমূলে তাঁর ফেরার জল্পনা। পরে অবশ্য বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাতের পর সেই জল্পনায় জল ঢালেন দিলীপ। স্পষ্ট জানান, একুশে নিয়ে তাঁর কোনও উৎসাহ নেই।

Advertisement
ads

কিন্তু মঙ্গলবারের মন্তব্যে আবার ঘি পড়ল আগুনে। বিজেপির ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব ও ‘ঘরফেরা’ নিয়ে চাপানউতোরের আবহেই দিলীপের এই টিপ্পনি। তাঁর কথায় যেন ফুটে উঠল, “যাঁরা আদতে তৃণমূলের সংস্কৃতি নিয়ে এসেছেন, তাঁরা এখনও সেই পথেই হাঁটছেন।”

এই মন্তব্য ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। এবার দেখার, দলীয় নেতৃত্ব এই ইঙ্গিতপূর্ণ বার্তার জবাব কীভাবে দেয়।

Continue Reading
Advertisement