করোনা সতর্কতা: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা
Connect with us

করোনাভাইরাস

করোনা সতর্কতা: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা (Coronavirus) সংক্রমণ। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার। এমন পরিস্থিতিতে কড়া সতর্কতা নিল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। এবার থেকে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বাধ্যতামূলক আরটি-পিসিআর (RT-PCR) টেস্ট করাতে হবে। কেবলমাত্র নেগেটিভ রিপোর্ট এলেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি মিলবে।

বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) সহ প্রায় ৭০ জন সাংসদ ও বিধায়কের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নির্ধারিত ছিল। সূত্রের খবর, তাঁদের সকলের করোনা পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশের অনুমতি মিলবে। আসলে দিল্লি বিধানসভা নির্বাচনে জয় উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন। তার আগে সতর্কতা হিসেবে করোনা পরীক্ষার এই সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ বিধানসভায় কেন্দ্রীয় নিরাপত্তার অনুমতি চেয়ে হাই কোর্টে শুভেন্দু, প্রশ্ন তুললেন বিচারপতি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ৩০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ছ’জনের। বর্ষা শুরু হতেই সংক্রমণ কিছুটা বাড়ার ইঙ্গিত মিলছে। স্বাস্থ্য দফতরের পরামর্শ, আবারও মাস্ক পরা, ভিড় এড়ানো এবং প্রয়োজনে করোনা পরীক্ষা করা উচিত। যদিও চিকিৎসকদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই সংক্রমণ মৃদু, এবং বেশিরভাগ রোগী বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন।

Advertisement
ads

তবে নতুন করে চিন্তার বিষয় হয়ে উঠেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট XFG। ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কোনসর্টিয়াম (INSACOG)-এর রিপোর্ট বলছে, এই ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও এই মুহূর্তে আতঙ্কের কিছু নেই বলেই মত বিশেষজ্ঞদের।

XFG ভ্যারিয়েন্ট হল ওমিক্রন সাবভ্যারিয়েন্টের একটি পরিবর্তিত রূপ। এটি প্রথম ধরা পড়ে কানাডায়। গবেষণা পত্রিকা ‘The Lancet’ (ল্যানসেট)-এর তথ্য অনুযায়ী, XFG এসেছে LF.7 এবং LP.8.1.2 সাবলাইনের থেকে, যেখানে চারটি গুরুত্বপূর্ণ স্পাইক মিউটেশন রয়েছে। এই কারণে ভাইরাসটি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, এই ভ্যারিয়েন্ট শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ফাঁকি দিতে পারে। তাই আগেভাগে সাবধানতা অবলম্বন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।