অপারেশন সিঁদুর
বিশ্বমঞ্চে পাকিস্তানের পর্দাফাঁস করতে গিয়ে আচমকা অসুস্থ গুলাম নবি আজাদ, কুয়েতে চিকিৎসাধীন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ কূটনৈতিক সফরের মাঝপথেই শারীরিক অসুস্থতায় ভুগে কুয়েতের হাসপাতালে ভর্তি হতে হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)-কে। বর্তমানে তিনি ‘ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি’ (DPAP)-র চেয়ারম্যান। সূত্রের খবর, তিনি এখন স্থিতিশীল রয়েছেন, তবে কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে মধ্যপ্রাচ্যের সফরে ছিলেন তিনি। আচমকাই অসুস্থ বোধ করায় কুয়েতের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্যের লক্ষ্যে কাজ করছেন চিকিত্সকরা।
আরও পড়ুনঃ দেশজুড়ে ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন রূপ NB.1.8.1, কলকাতাতেও মিলেছে হদিস
গুলাম নবি আজাদের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডা (Baijayant Jay Panda)। এক্স (X)-এ একটি পোস্টে তিনি লেখেন, “আমাদের সরকারি সফরের সময় শ্রী গুলাম নবি আজাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে এবং আরও কিছু স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বাহরিন ও কুয়েতের আলোচনায় তাঁর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।”
Ghulam Nabi Azad, part of MP Baijayant Panda-led delegation, hospitalised in Kuwait
Read @ANI Story | https://t.co/usEG1OYiIa#GhulamNabiAzad #BaijayantPanda #Kuwait pic.twitter.com/vYo1M5FXuh
— ANI Digital (@ani_digital) May 27, 2025
বৈজয়ন্ত আরও লেখেন, “তাঁর এই আকস্মিক অনুপস্থিতি আমাদের জন্য হতাশাজনক। সৌদি আরব এবং আলজেরিয়ার বৈঠকে তাঁর অভাব আমরা গভীরভাবে অনুভব করব।”
প্রসঙ্গত, সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরে পর্যটন ফেরাতে জঙ্গি হানার ছায়া সরাতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন। এর মধ্যেই গুলাম নবি আজাদের অসুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আপাতত স্থিতিশীল তিনি, এমনটাই আশ্বস্ত করছেন চিকিৎসকরা।
