মুজাহিদিন দমন না করায় আজ এত সন্ত্রাস। ৭৫ বছরের ব্যর্থতাকে তুলে ধরলেন মোদি
Connect with us

দেশের খবর

মুজাহিদিন দমন না করায় আজ এত সন্ত্রাস। ৭৫ বছরের ব্যর্থতাকে তুলে ধরলেন মোদি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ১৯৪৭ সালের বিভক্তি ও পরবর্তী সন্ত্রাসবাদ ইস্যুতে ফের ইতিহাস তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। গান্ধীনগরে (Gandhinagar) এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, স্বাধীনতার রাতেই কাশ্মীরে প্রথম সন্ত্রাসী আক্রমণ হয়েছিল, যা পাকিস্তান-প্রেরিত ‘মুজাহিদিন’-দের (Mujahideen) হাত ধরে ঘটেছিল। তার জেরেই দেশের একাংশ শত্রুপক্ষের কবলে চলে গিয়েছিল বলে অভিযোগ তাঁর।

মোদি বলেন, “ভারত ভাগ হয়েছিল। স্বাধীনতার পর শৃঙ্খল ভাঙার বদলে যেন দেশের বাহুই ছিন্ন করা হয়েছিল। সেই বিভাজনের রাতেই কাশ্মীর (Kashmir) ছিল প্রথম লক্ষ্য। পাকিস্তানের মদতে মুজাহিদিনদের আক্রমণে ভারতের জমি চলে যায় তাদের দখলে।”

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথম: সৌদি আরবে প্রথমবার প্রকাশ্যে মদের অনুমতি, বদলের ইঙ্গিত সমাজে

তিনি এ প্রসঙ্গে আক্ষেপের সুরে বলেন, যদি সেদিন সর্দার বল্লভভাই প্যাটেল (Sardar Vallabhbhai Patel)-এর মতামতকে গুরুত্ব দিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হত, তাহলে হয়তো পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এর মতো সমস্যার জন্মই হত না। “যদি আমাদের সেনাবাহিনীকে থামতে না বলা হতো, যদি প্যাটেলের পরিকল্পনা কার্যকর করা হতো, তাহলে সাত দশক ধরে সন্ত্রাসের অভিশাপ বয়ে বেড়াতে হত না,” মন্তব্য মোদির।

Advertisement
ads

প্রধানমন্ত্রী আরও বলেন, “পহেলগাঁও (Pahalgam) আজও সেই সন্ত্রাসের নীরব সাক্ষী। আর যখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, ভারত তিনবার জয় পেয়েছে।” এর মধ্য দিয়েই তিনি বর্তমান সরকারের সন্ত্রাসবাদ বিরোধী কঠোর অবস্থানের ইঙ্গিত দেন।

Continue Reading
Advertisement