করোনা আতঙ্কের ছায়া আবার! বিশ্বজুড়ে ছড়াতে শুরু করেছে কোভিড, সতর্ক স্বাস্থ্য বিভাগ
Connect with us

স্বাস্থ্য

করোনা আতঙ্কের ছায়া আবার! বিশ্বজুড়ে ছড়াতে শুরু করেছে কোভিড, সতর্ক স্বাস্থ্য বিভাগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সালটা ছিল ২০২০ (2020)। এক অদৃশ্য শত্রুর নাম তখন করোনা ভাইরাস (Coronavirus)। গোটা বিশ্বজুড়ে নেমে এসেছিল মৃত্যুর ছায়া। হাসপাতাল উপচে পড়ছিল রোগীতে, নিঃশব্দে বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, কলেজ, অফিস-কাছারি। জনজীবনে নেমে এসেছিল এক গভীর অচলাবস্থা।

প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউ— একের পর এক আঘাতের পর ধীরে ধীরে সেই বিপর্যয় কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরেছিল বিশ্ববাসী। আতঙ্ক কাটলেও মানুষের মনে এখনও দগদগে ক্ষত হয়ে রয়ে গেছে সেই সময়ের স্মৃতি।

আরও পড়ুনঃ ভ্রমণ ভিডিওর আড়ালে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! গ্রেপ্তার মহিলা ইউটিউবার-সহ ৬ জন

কিন্তু পাঁচ বছর পর, আবারও ফিরে আসছে সেই শঙ্কা। আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore) নতুন করে সংক্রমণ বাড়ার ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক স্বাস্থ্য মহল। ইতিমধ্যেই কিছু দেশ ফের মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ জারি করেছে।

Advertisement
ads

ভারতের স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ দেখছে না ঠিকই, তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে।

দেশবাসীর এখন একটাই প্রার্থনা— সেই ভয়াবহ দিন যেন আর না ফিরে আসে। আতঙ্ক নয়, চাই সচেতনতা— এমনই বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 

Advertisement
ads
Continue Reading
Advertisement