দেশের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি গভাই
Connect with us

হাই কোর্ট

দেশের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি গভাই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের ৫২তম প্রধান বিচারপতি (Chief Justice of India) হিসাবে বুধবার সকালে শপথ নিলেন বিচারপতি বীআর গভাই (Justice B.R. Gavai)। রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) তাঁকে শপথবাক্য পাঠ করান।

এই প্রথমবার কোনও বৌদ্ধ (Buddhist) সম্প্রদায়ের প্রতিনিধি দেশের প্রধান বিচারপতির আসনে বসলেন। পাশাপাশি, বিচারপতি বালাকৃষ্ণনের (Justice K.G. Balakrishnan) পরে তিনিই হলেন ভারতের দ্বিতীয় দলিত (Dalit) প্রধান বিচারপতি।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অবসর নেন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Justice Sanjiv Khanna)। বিদায়বেলায় শীর্ষ আদালতের সেরিমনিয়াল বেঞ্চে (Ceremonial Bench) দেওয়া বক্তৃতায় তিনি বিচারপতি গভাইয়ের সততা ও ন্যায়বোধের ভূয়সী প্রশংসা করে বলেন, “গভাইয়ের মতো একজন সৎ এবং দায়িত্ববান প্রধান বিচারপতিকে পেয়ে দেশ ধন্য। তিনি সংবিধানের মৌলিক অধিকার রক্ষা এবং বিচার বিভাগের নিরপেক্ষতা অটুট রাখবেন।”

সংবিধান অনুসারে, প্রধান বিচারপতির অবসর নেওয়ার আগেই আইন মন্ত্রক (Ministry of Law and Justice) তাঁর উত্তরসূরির নাম জানতে চায়। সেইমতো বিচারপতি খান্না গভাইয়ের নামই সুপারিশ করেন, যা কেন্দ্র অনুমোদন করে।

আগামী ছ’মাস দেশের সর্বোচ্চ বিচারপতির দায়িত্বে থাকবেন বিচারপতি গভাই। চলতি বছরের নভেম্বর মাসে তিনি অবসর নেবেন।

Advertisement
ads

বিচারপতি গভাইয়ের বিচারপতি জীবনের শুরু ২০০৩ সালে, যখন তাঁকে বম্বে হাই কোর্টের (Bombay High Court) অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০০৫ সালে তিনি স্থায়ী পদ পান। ২০১৯ সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। নোটবন্দি (Demonetisation), ইলেক্টোরাল বন্ড (Electoral Bonds), সংরক্ষণ, নাগরিকত্ব-সহ প্রায় ৩০০-র বেশি গুরুত্বপূর্ণ মামলার বিচারক ছিলেন তিনি।

এই ঐতিহাসিক মূহূর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), প্রধান বিচারপতি খান্না, সহকর্মী বিচারপতি এবং বহু বিশিষ্ট ব্যক্তি তাঁকে শুভেচ্ছা জানান।

এই শপথগ্রহণ দেশের বিচারব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে সংবিধানের মূল চেতনাকে সামনে রেখে বিচারপতি গভাই এক গুরুত্বপূর্ণ সময়সীমায় নেতৃত্ব দেবেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement