হামলা
পাকিস্তান আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল, ভারতকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান (Pakistan) শনিবারের পর আবারও সোমবার একটি মাঝারি পাল্লার ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র (Land-to-Land Missile) পরীক্ষা চালিয়েছে, যার লক্ষ্য ভারতের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি কৌশলগত বার্তা দেওয়া।
আবদালি (Abdali) ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর এবার পাকিস্তান ফতেহ্ (Fateh) ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যার পাল্লা ১২০ কিমি। এই পরীক্ষার মাধ্যমে ইসলামাবাদ ভারতকে ক্রমাগত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
পাকিস্তান সরকার গত কয়েকদিনে ‘অপারেশন সিন্ধু’ (Operation Sindhu) মহড়া চালিয়ে যাচ্ছে, যা সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) বাতিলের পর পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) এই সফল পরীক্ষার পর দাবি করেছেন যে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং তারা জাতির সুরক্ষা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রস্তুত।
