পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের ছক? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
Connect with us

দেশ

পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের ছক? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ে নৃশংস হামলার পর ভারতের সামরিক জবাব নিয়ে জল্পনা আরও ঘনীভূত। সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গে হাজির হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে গুরুত্বপূর্ণ বৈঠক হয় বলে সূত্রের খবর। সামরিক কৌশল ও যুদ্ধ প্রস্তুতি সংক্রান্ত বিষয়েই মূলত এই আলোচনা হয়েছে বলে অনুমান করছেন প্রতিরক্ষা মহলের বিশেষজ্ঞরা।

সূত্রের দাবি, পহেলগাঁও হামলার পর থেকেই ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তিন বাহিনীর যৌথ মহড়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন স্ট্র্যাটেজিক ঘাঁটিতে যুদ্ধসাজে প্রস্তুতি চলছে জোরকদমে। এমন পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। সেনার বর্তমান প্রস্তুতি ও সম্ভাব্য প্রতিক্রিয়া সংক্রান্ত একটি বিস্তৃত রিপোর্টও তাঁকে দেওয়া হয় বলে খবর।

আরও পড়ুনঃ নিজের দেশের ভেতর বাড়ি গুঁড়িয়ে ‘কঠোর ব্যবস্থা’? প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

সোমবার সকালে রাজনাথ সিংয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এই পরিস্থিতিকে আরও গুরুত্ব দিয়েছে। বৈঠক ঘিরে জল্পনা, পাকিস্তানের বিরুদ্ধে কোনও বড়সড় সামরিক পদক্ষেপের ছক কি চূড়ান্ত করা হচ্ছে?

Advertisement
ads

ওয়াকিবহাল মহলের মতে, হামলার জবাবে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেখিয়ে ভারত অত্যন্ত পরিকল্পিত পথে এগোচ্ছে। কূটনৈতিক চাপ তৈরির পাশাপাশি সামরিকভাবে শক্ত ভিত গড়ে তোলা হচ্ছে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর দেশের বিভিন্ন মহল থেকে কড়া প্রতিক্রিয়ার দাবি উঠেছে। বিরোধী শিবিরও সর্বদলীয় বৈঠকে সুর মিলিয়েছে, বলেছে- সরকারের সিদ্ধান্তে তারা পাশে থাকবে।

সেনা সূত্রের মতে, সীমান্ত এলাকাগুলিতে টহলদারি বাড়ানো হয়েছে। যুদ্ধবিমান ও সামরিক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে অপারেশনাল মোডে। তবে ভারতের প্রতিক্রিয়া হবে ‘ঠিক সময়ে, নিজের শর্তে’—এমন বার্তা দিতে চাইছে নয়াদিল্লি।

প্রায় ৪০ মিনিটের বৈঠকে মোদি ও রাজনাথের মধ্যে হামলার বিস্তারিত রিপোর্ট, পাকিস্তানের বর্তমান অবস্থান এবং সম্ভাব্য কূটনৈতিক প্রতিক্রিয়ার দিকেও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে এখন গোটা দেশের নজর প্রধানমন্ত্রী দফতরের পরবর্তী পদক্ষেপের দিকে।

Advertisement
ads
Continue Reading
Advertisement