বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর! মৃত ১৪, আহত অন্তত ৭৫০
Connect with us

বিশ্বের খবর

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের বন্দর! মৃত ১৪, আহত অন্তত ৭৫০

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ২৬ এপ্রিল শনিবার ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের বন্দর আব্বাস। বিস্ফোরণের পরেই দ্রুত আগুন ছড়িয়ে পরে চারিদিকে। মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় চরম আতঙ্কের পরিবেশ। ইরানের বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারালেন ১৪ জন। আহত কমপক্ষে ৭৫০ জন।

বিস্ফোরণের ঘটনায় অগ্নি-নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠেছে। হাসপাতালে থরে থরে মানুষ। ভয়ানক অবস্থা। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বন্দর আব্বাসের সিনা কন্টেনার ইয়ার্ডে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এবিষয়ে ইরানের শুল্ক দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কন্টেনার ইয়ার্ডে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল, যার যথাযথ পর্যবেক্ষণ করা হয়নি। তাই ধারণা করা হচ্ছে, অগ্নি-নিরাপত্তার গাফিলতির কারণেই এই বিস্ফোরণের ঘটনা।

গতকাল এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের বন্দর আব্বাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৭৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইতিমধ্যেই হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

Advertisement
ads

আরও পড়ুন – নদিয়ায় সেনার পোশাক বিক্রির জেরে বেড়েছে আতঙ্ক, সীমান্তে সন্ত্রাসী হামলার আশঙ্কা

সংবাদ সংস্থা IRNA-র তথ্য অনুযায়ী, ইরান বন্দরে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৭৫০ জন আহত হয়েছেন, তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মেহরদাদ হাসানজাদে ঘটনার প্রসঙ্গে জানিয়েছেন, কন্টেনার ইয়ার্ডের অগ্নি-নিরাপত্তা নিয়ে আগে থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল সেখানে। কিন্তু, সেই সতর্কতা মানা অগ্ৰাহ্য করা হয়েছিল বলেই এমন ঘটনা। ইতিমধ্যেই বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা যাচাই করা হয়নি।

আরও পড়ুন – পাকিস্তানি মেয়ে হলেও এখন আমি ভারতের পুত্রবধূ, আমাকে তারিয়ে দিবেন না: সীমা হায়দার

Advertisement
ads
Continue Reading
Advertisement