রাজ্যের খবর
ব্রিগেড সমাবেশে সিপিএমের বক্তা তালিকায় মীনাক্ষী! জনসমর্থন হারানোর ভয়?
নিউজ ডেস্ক: আগামী ২০ই এপ্রিল সিপিএমের ডাকে ব্রিগেড সমাবেশ। এবার সরাসরি সিপিএমের ডাকে ব্রিগেড হচ্ছে না হলেও, এবারের ব্রিগেড সমাবেশের আয়োজক দলের কৃষক, ক্ষেতমজুর সংগঠন ও শ্রমিক। সেদিন অর্থাৎ ২০তারিখ সমাবেশে সিপিএমের বক্তা তালিকায় শেষমেশ ডি ওয়াই এফ ওয়াই নেত্রী তথা সদ্য দলের সদস্যা মীনাক্ষী মুখোপাধ্যায়কে রাখতে চলেছে বঙ্গ সিপিএম।
এদিকে দলের যুবনেত্রী ও সদ্য পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে ব্রিগেডের বক্তা তালিকায় নাম দেওয়া হয়নি। কিন্তু ব্রিগেডের মাঠ ভরাতে ও দলের নিচুতলার কর্মীদের দাবিকে সামনে রেখে সিপিএমের তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে ব্রিগেডের মঞ্চে বক্তা তালিকায় রাখতে চলেছে সিপিএম নেতৃত্ব। মীনাক্ষীকে বক্তা তালিকায় না যুক্ত করলে হেভিওয়েট নেতাদের ভাষণ শুনতে বিগেডি ভিড় হবে না? তা অবশ্য জানেন আলিমুদ্দিনের কর্তারা।
তাই বিএগেড সমাবেশে ভিড় জমাট করতে দলের তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে আনা হচ্ছে বক্তা তালিকায়। নইলে অনেকাংশের মত, তরুণ মুখ না থাকলে ভিড় হবে না ব্রিগেড সমাবেশে।সিপিএমের মধ্যে আশঙ্কা রয়েছে যে, বৈশাখ মাসের প্রবল দাবদাহে ব্রিগেড সমাবেশের মাঠ কতটা ভিড়ে ভরা থাকবে। তাই গত শুক্রবারও মীনাক্ষী মুখোপাধ্যায়কে দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়ে মাঠ ভরানোর ডাক দেওয়া হয়েছে।
আরও পড়ুন – সুবিচার চেয়ে ধর্মতলা থেকে বাসে করে দিল্লি রওনা ৬০ ‘যোগ্য’ চাকরিহারাদের
বিগত কয়েক দশক পর সিপিএমের ব্রিগেড সমাবেশে উল্লেখযোগ্যভাবে ভিড় হয়েছে। বাংলা থেকে সিপিএম ক্ষমতাচ্যুত হওয়ার পরেও ভিড় ছিলও ব্রিগেডের মাঠে। গত বছরেও ভিড় হয়েছিল দলের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের আয়োজনে ইনসাফ যাত্রা সমাবেশে। কিন্তু, তার প্রতিফলন বিন্দুমাত্র দেখা যায়নি ভোটবাক্সে । লাল পার্টির আসন সংখ্যা শুধু শূন্য থেকে গিয়েছে।
সেদিনের ব্রিগেডের সমাবেশের বক্তা তালিকায় রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও সুখরঞ্জন দে, বন্যা টুডু, অমল হালদার , অনাদি সাহু, নিরাপদ সর্দার, প্রমুখ। পার্টির ক্ষেতমজুর সংগঠন, শ্রমিক, কৃষকের নেতারা।
আরও পড়ুন – ‘সাধারণ মানুষের স্বার্থেই ওয়াকফ আইন’, ‘হিংসা’র কারণ নিয়ে মুখ খুললেন মোদী
