ফের গুলি চলল মুর্শিদাবাদে! বাড়িতে ঢুকে হামলা আতঙ্কে মা-মেয়ে
Connect with us

জেলার খবর

ফের গুলি চলল মুর্শিদাবাদে! বাড়িতে ঢুকে হামলা আতঙ্কে মা-মেয়ে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: শনিবারের পর ফের আজ রবিবারও গুলি চললো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে মুুর্শিদাবাদে গুলিবিদ্ধ ধুলিয়ানের আরও ১। বিএসএফের দিকে আঙুল তুলছে পরিবারের লোকজন। গুলিবিদ্ধ যুবককে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহত যুবকের কোমরে গুলি লেগেছে।

গুলিবিদ্ধ ওই যুবকের নাম সামসের নাদার। তিনি সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হিজলতলা এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, গন্ডগোলের সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন ওই যুবক। বিএসএফ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন পরিবার।

আরও পড়ুন – মুর্শিদাবাদ কান্ড নিয়ে মমতা ও রাজীবকে তীব্র আক্রমণ দিলীপের

তবে কে বা কারা গুলি চালিয়েছে এই নিয়ে সরকারি ভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে, রবিবারও মুর্শিদাবাদে দেখা গেল ভয়াবহ হিংসার ছবি। মুর্শিদাবাদের ধুলিয়ানের এক বাড়িতে ঢুকে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাড়ির দরজায় তালা লাগানো থাকলেও তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতীরা। সেই সময় বাড়িতে ছিলেন মা-মেয়ে। জানা যাচ্ছে, বাড়িতে ঢুকে একাধিক জিনিস লুটপাট করেছে দুষ্কৃতীরা।

Advertisement
ads

উল্লেখ্য, গত ২দিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ান এলাকা। পরিস্থিতি অস্বাভাবিক হলে শনিবার রাতেই বিএসএফ নামানো হয়। শুক্রবার থেকেই দফায় দফায় পুলিশ ও বিএসএফের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে ক্ষিপ্ত জনতার।

অগ্নিসংযোগ, ভাঙচুর, জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের পাশাপাশি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। গতকাল থেকে রাতভর চলছে কড়া পুলিশের টহলদারি।

আরও পড়ুন – তপ্ত মুর্শিদাবাদ! রাতভর রুটমার্চ পুলিশের, শান্তি বৈঠকের উদ্যোগ প্রশাসনের

Advertisement
ads