ভিক্ষার টাকায় কেনা স্বপ্নের মুরগি মৃত, থানায় প্রমাণ হাতে হাজির বৃদ্ধা!
Connect with us

Uncategorized

ভিক্ষার টাকায় কেনা স্বপ্নের মুরগি মৃত, থানায় প্রমাণ হাতে হাজির বৃদ্ধা!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লালমনিরহাট শহরের সদর থানায় এক অসহায় নারীর কান্না শুনে থমকে গিয়েছিলেন সবাই। হাতে করে পাঁচটি মৃত মুরগি নিয়ে থানায় হাজির হয়েছিলেন রশিদা বেগম নামের এক নারী। অভিযোগ— কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে বিষ দিয়ে তার আদরের মুরগিগুলোর প্রাণ কেড়ে নিয়েছে।

ঘটনাটি ঘটেছে ৫ এপ্রিল, শনিবার বিকেলে। রশিদার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকায়। ভিক্ষা করে জমানো টাকায় কিনেছিলেন ১১টি মুরগি। স্বপ্ন ছিল— ডিম বিক্রি করে সামান্য রোজগার, মুরগির ছানা ফুটিয়ে একটু স্বস্তির জীবন। কিন্তু সেই স্বপ্নেই এবার বিষ। সেদিন সকালে মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ির উঠানে ছেড়ে দিয়ে তিনি বেরিয়ে যান কাজে। বাড়ি ফিরে দেখেন— সবগুলো মুরগি পড়ে আছে নিথর। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন,
“আমি গরিব মানুষ, কারো কোনো ক্ষতি করিনি। কেন আমার এই ক’টা মুরগিকে কেউ মেরে ফেলবে? আমি এর বিচার চাই, তাই প্রমাণসহ থানায় এসেছি।”

আরও পড়ুনঃ প্রেম, প্রতারণা ও অপমানের ভার সইতে না পেরে ঝাঁসিতে আত্মহত্যা আইন শিক্ষার্থীর

তবে রশিদা কোনো লিখিত অভিযোগ না দিয়ে শুধু ‘আল্লাহর কাছে বিচার দিয়ে’ ফিরে গেছেন, জানিয়েছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী। তিনি বলেন, “এই ঘটনা যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে মৃত মুরগিগুলোর ময়নাতদন্তের জন্য পশুসম্পদ বিভাগে পাঠানো হতে পারে।” তিনি আরও যোগ করেন, তদন্তে কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, “গরিবের স্বপ্ন ভাঙলে তার কণ্ঠ পৌঁছে যায় থানাতেও।” মুরগির জন্য থানায়! বিষক্রিয়ায় মৃত্যুতে তদন্তে নেমেছে পুলিশ

Advertisement
ads
Continue Reading
Advertisement