বিশ্বের খবর
লজ্জা! পিরিয়ড হওয়ায় ক্লাসের বাইরে পরীক্ষা দিতে হল ছাত্রীকে
নিউজ ডেস্ক: ফের অমানবিকতার ছবি। পিরিয়ড হওয়ার অপরাধে ক্লাসের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হল ছাত্রীকে। লজ্জার বাকি রইলো না কিছু! ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচনার ঝড় সমাজমাধ্যমে।পিরিয়ড হয়েছে, তাই ক্লাসে নয়, ক্লাস রুমের বাইরে এসে পরীক্ষা দিচ্ছে ছাত্রী। পিরিয়ড হওয়ার অপরাধে ক্লাসের বাইরে বসে বিজ্ঞানের পরীক্ষা দিল অষ্টম শ্রেণির ছাত্রী। নিন্দনীয় এই ঘটনটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের সেঙ্গুত্তাই এলাকার এক বেসরকারি স্কুলে।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিচ্ছে এক ছাত্রী। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই মেয়েটির মা ছুটে গেছেন তার কাছে এবং জিজ্ঞাসা করছেন তাঁর কী হয়েছে? উত্তরে মেয়েটি তাঁর মাকে বলছে, স্কুলের প্রিন্সিপ্যালের নির্দেশে সে বাইরে বসে রয়েছে পরীক্ষা দিচ্ছে। স্বাভাবিকভাবেই মা পাল্টা প্রশ্ন করেন, পিরিয়ড চলাকালীন কী করে মেয়েটিকে বাইরে বসে পরীক্ষা দিতে বলা হয়েছে!
আরও পড়ুন – বিয়ে নয়, বিক্রি! স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে গরিব মেয়েদের পাচার চক্র ফাঁস
উল্লেখ্য, এই বছর জানুয়ারি মাসেই উত্তরপ্রদেশের একটি মেয়েদের স্কুলে একাদশ শ্রেণির এক ছাত্রীকে এক ঘণ্টার জন্য ক্লাসরুমের বাইরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। তার অপরাধ হল, শনিবার দিন পরীক্ষা চলাকালীন ওই ছাত্রী একটি স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল। তরুণীর বাবা এই মর্মে অভিযোগ দাখিল করেছিলেন যে, তাঁর মেয়ে বুঝতে পারেনি যে স্কুলে পরীক্ষা চলাকালীন তার পিরিয়ড শুরু হয়েছে।
অভিযোগে বলা হয়েছিল, প্রিন্সিপ্যালের কাছে স্যানিটারি ন্যাপকিন চাওয়ায় তাকে ক্লাসের বাইরে প্রায় একঘণ্টার জন্য দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। পরে ছাত্রীর বাবা জেলা স্কুল পরিদর্শক, জেলা ম্যাজিস্ট্রেট জেলা মহিলা কমিশন ও নারীকল্যাণ দফতরে অভিযোগ জানান।
আরও পড়ুন – বিস্ফোরণে ফাটল প্যান্টের পকেটের মোবাইল! নিম্নাঙ্গ পুড়লো তরুনের
