বিস্ফোরণে ফাটল প্যান্টের পকেটের মোবাইল! নিম্নাঙ্গ পুড়লো তরুনের
Connect with us

বিশ্বের খবর

বিস্ফোরণে ফাটল প্যান্টের পকেটের মোবাইল! নিম্নাঙ্গ পুড়লো তরুনের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: জিনসের প্যান্টের পকেটে রাখো ছিল মোবাইল ফোন। বাজার থেকে ফিরছিলেন এক ১৯ বছর বয়সী তরুণ, নাম অরবিন্দ। বাড়ি ফেরার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে মোবাইল ফোনে যার ফলে আগুন ধরে যায় ফোনে এবং ঘটনায় তরুনের যৌনাঙ্গতে গুরুতর আঘাত পেয়েছেন! জানা যাচ্ছে, পুড়ে গিয়েছে ওই তরুনের নিম্নাঙ্গ!

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যপ্রদেশে। জানা গিয়েছে, মোবাইল ফেটে ১৯ বছর বয়সি এক যুবকের পকেটে থাকা ফোন ফেটে যাওয়ার ফলে কুঁচকিতে আঘাত লেগেছে বলে। এই ঘটনাটি ঘটেছে মার্চ মাসের শেষের দিকে। ঠিক কি ঘটেছে?

বাজার থেকে শাক সবজি বাজার করে মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে টোল ট্যাক্সের কাছে পকেটে রাখা মোবাইল ফোন বিস্ফোরণে ফেটে যায়। এতে করে ওই তরুণ যৌনাঙ্গে আঘাত পান! মোবাইল বিস্ফোরণে তাঁর গোপনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন – ট্রেনে ওঠার সময় পা কাটা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি যুবক

Advertisement
ads

ক্যাভাবিকভাবেই বিস্ফোরণ ও চোটের ফলে ওই তরুণ ভারসাম্য হারিয়ে হাইওয়েতে বাইক থেকে পড়ে যান এবং গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে চলন্ত বাইক থেকে পড়ে যাওয়ায় তাঁর মাথায়ও আঘাত লাগে।

ঘটনার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে সারঙ্গপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে ওই তরুনের আঘাত গুরুতর হয়ে ওঠায় তাকে শাজাপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আহত যুবকের পরিবার জানিয়েছে, অরবিন্দ টাকা জমিয়ে একটি মোবাইল ফোন কিনেছিল। দিনকয়েক আগেই একটি নামী সংস্থার সেকেন্ড মোবাইল খুব শখ করে কিনেছিলেন। সেটি বিস্ফোরণে ফেটে যাওয়ায় চোট পান অরবিন্দ। যদিও এখন বিপদ মুক্ত। তবে, চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন – যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ বছরের ভারতীয় বংশোদ্ভূতের কৃতিত্বে মুগ্ধ বাইডেন-ওবামা

Advertisement
ads
Continue Reading
Advertisement