ওষুধের পর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি! মাথায় হাত মধ্যবিত্তদের
Connect with us

রাজ্যের খবর

ওষুধের পর রান্নার গ্যাসের দাম বৃদ্ধি! মাথায় হাত মধ্যবিত্তদের

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ওষুধের দাম বৃদ্ধির পর এবার দাম বাড়লো রান্নার গ্যাসের। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও দিতে হবে বাড়তি টাকা, মাথায় হাত মধ্যবিত্তদের। আগে ছিল ৮২৯ টাকা, এবার এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়ে গেল ৮৭৯ টাকা। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম।
ওষুধের পর এবার কোপ পড়লো উজ্বলা যোজনার সুবিধাভোগীদের ওপরেও।

অগ্নিমূল্য জ্বালানি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত গ্যাসের দাম। এত দিন উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের একটি এলপিজি সিলিন্ডার কিনতে দিতে হত ৮২৯ টাকা। এখন থেকে তা এক ধাক্কায় বের গিয়ে হল ৮৭৯ টাকা। যার ফলে বিপাকে দেশের মধ্যবিত্তরা। কেন্দ্র দাম বাড়াল রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দামবৃদ্ধির কথা সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন – বিজেপির কালীঘাট চলো অভিযানে অশান্তি, ধরপাকড় পুলিশের আটক একাধিক

এদিন এবিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৮২৯ করে টাকা দিতে হত। দামবৃদ্ধির ফলে তাদের এবার ৮৭৯ টাকা করে দিতে হবে।

Advertisement
ads

তিনি আরও জানিয়েছেন, প্রতি ২-৩ সপ্তাহ অন্তর জ্বালানি এবং এলপিজির দাম পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনা করেই এবার এলপিজি অর্থাৎ রান্নাস গ্যাসের দামবৃদ্ধি করা হয়েছে। পেট্রল এবং ডিজেলের ওপরেও ২ শতাংশ টাকা শুল্কবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার।

এর ফলে এক লিটার পেট্রলের শুল্ক এখন হয়েছে ১৩ টাকা। পাশাপাশি এক লিটার ডিজেলের শুল্ক হয়েছে ১০ টাকা। পেট্রোলিয়াম মন্ত্রী জানান, সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং তেল সংস্থাগুলির ক্ষতি কিছুটা কমাতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন – ৭ হাজার পাস, বাকি ১৮ হাজার কোথায়? বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তোপ বিজেপির

Advertisement
ads
Continue Reading
Advertisement