বিশ্বের খবর
সংশোধনী বিল সমর্থন! বিজেপি নেতার বাড়ি জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা
নিউজ ডেস্ক: বুধবার লোকসভায় পেশ করা হয় ওয়াকফ সংশোধনী বিল। এই বিল সংসদে পেশ করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরপর দীর্ঘ আলোচনার পর সংসদে বিলের পক্ষে ভোট দিয়েছেন ২৮৮ জন সাংসদ এবং বিপক্ষে ভোট দেন ২৩২ জন সাংসদ। এরপর বাদানুবাদের পর মধ্যরাতে পাশ হয় এই বিল। লোকসভার পর এরপর রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট দেন ১২৮ জন এবং বিপক্ষে ভোট দেন ৯৫ জন সাংসদ।
সংসদে ওয়াকফ বিলের সমর্থন জানিয়েছিলেন মনিপুরের সংখ্যালঘু এক বিজেপি নেতা। সংশোধনী বিলকে সমর্থন করার অভিযোগে ওই বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।গতকাল রাতের বেলা মণিপুরের থৌবালে সংখ্য়ালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি নেতা আস্কার আলি মাকাকমায়ুমের বাড়িতে হামলা চালায় ক্ষিপ্ত জনতা। ইট, পাথর, লাঠি, রড নিয়ে তারা প্রথমে বাড়িতে হামলা চালায়, পরে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন – সিপিএমের নতুন নেতৃত্বে বঙ্গের প্রভাব, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ পাঁচজন কেন্দ্রীয় কমিটিতে
গত শনিবার ওয়াকফ বিলে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। যার জেরে প্রায় ১০ হাজার মানুষ ওই নেতার বাড়িতে গিয়ে রবিবার চড়াও হন। ঘটনার পর বিজেপি নেতা আস্কার আলি তাঁর সোশ্যাল মিডিয়ায় তার বিবৃতি দেওয়া নিয়ে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আর ওয়াকফ সংশোধনী বিলে সমর্থন জানাবেন না তিনি।
হামলার ঘটনার জন্য পরবর্তীতে যেন কোনো অশান্তি না ছড়ায় তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে থৌবালে। এছাড়াও এই বিলের বিরোধিতা করে মণিপুরের একাধিক জায়গায় জায়গায় মিছিল বের করা হয়। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে ও ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীরা কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে স্লোগানও দেয়। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।
আরও পড়ুন – ওয়াকফ বিল পাশের বিরোধিতা! নওসাদকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক
