রায়গঞ্জ
বাসন্তী আরাধনায় রায়গঞ্জবাসী, মহাষ্টমীর স্নানে নদীঘাটে পুণ্যার্থীর ঢল
নিউজ ডেস্ক: রীতি মেনে চলছে বাসন্তী পুজো। প্রতিবারের মতো এবারও বাসন্তী পুজো উপলক্ষে উৎসবের আবহ রায়গঞ্জ শহরে। শনিবার মহাষ্টমীর সকাল থেকেই রায়গঞ্জের বিবেক সংঘ ক্লাবের মন্দিরে ভক্তদের ঢল। একইভাবে রায়গঞ্জের উদয়পুরের আব্দুল ঘাটায় জমে উঠেছে অষ্টমীর স্নান ও মেলা।
চৈত্র নবরাত্রি ঘিরে দেশের নানান অংশে উৎসবের দেশ। রীতি মেনে চৈত্র নবরাত্রিতে বাংলা জুড়ে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজো। হিন্দুশাস্ত্র মতে বসন্তকালে চৈত্র শুক্লপক্ষে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। পুরাণ অনুসারে, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। যা পরবর্তীতে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। বর্তমানে আমরা আশ্বিন মাসে শ্রেষ্ঠ উৎসব হিসেবে দুর্গাপুজো করলেও বাঙালির আদি দুর্গাপুজো হিসেবে পরিচিত চৈত্র মাসের এই বাসন্তী পুজো।
বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও যার জন্য পূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো। রায়গঞ্জ শহরের বিবেক সংঘ ক্লাবের বাসন্তী পুজো ঘিরে জড়িয়ে রয়েছে এলাকার মানুষের আবেগ। এবারে এই কমিটির পুজো এবারে ৫৫ তম বর্ষে পদার্পন করল। রীতি মেনে শনিবার অনুষ্ঠিত হল বাসন্তী পুজোর মহাষ্টমী পর্বের পুজো। এলাকার সকল মহিলারা মিলে একত্রিত হয়ে এই পুজোর আয়োজন করে থাকেন। শনিবার সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল। পুজোর পাশাপাশি মহা অষ্টমীর অঞ্জলি দিলেন সকলেই।
বাসন্তী পুজোর মহাঅষ্টমী পর্বের পুজো উপলক্ষ্য অষ্টমীর পুণ্য স্নান উপলক্ষে মেতে উঠলেন রায়গঞ্জের সাধারণ মানুষ। প্রতিবছর অষ্টমী স্নান ঘিরে রায়গঞ্জের কুলিক নদীর ঘাটে ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। এই রীতি বহুদিনের। এবারও ছবিটা একই রকম। রায়গঞ্জের উদয়পুরের আব্দুল ঘাটা এলাকায় বনসৃজনে কুলিক নদীর ঘাটে রীতিমতন উৎসবের আমেজ। সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছেন পুণ্যস্থানের উদ্দেশ্যে। পুণ্য স্নান সেরে মা গঙ্গা, কালী এবং মনসা দেবীর আরাধনা করছেন ভক্তরা। এই উপলক্ষে বসেছে মেলা।
আরও পড়ুন – ঋতুমতী হওয়ায় পূজা করতে পারেনি! মস্তিষ্কে গেঁথে যাওয়া কুসংস্কারই কাল হলো গৃহবধূর
মেলা কমিটির কোষাধ্যক্ষ রঞ্জিত কুমার দাস বলেন, এবারে ৮০ তম বর্ষে পদার্পন করল অষ্টমীর মেলা। এবারে নদী পারাপারের জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। প্রশাসনের তরফে মিলেছে যথেষ্ট সহযোগীতা। রায়গঞ্জ সহ বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা এসেছেন এখানে।
পুন্যার্থী লক্ষ্মী পাল বলেন, পুন্যস্নান সেরে পুজো দিলেন। সকলের জন্য মঙ্গল কামনা করলেন ভগবানের উদ্দেশ্যে। পুরোহিত নিতু চক্রবর্তী বলেন, প্রচুর ভক্ত পুণ্যস্নান করছেন। নদীঘাটে সমস্ত রীতি মেনে আচার-উপাচারের কাজকর্ম করছেন। প্রচুর ভক্ত এসেছেন এখানে। সব মিলিয়ে জমে উঠেছে রায়গঞ্জের বাসন্তী পুজোর উৎসব ও অষ্টমীর মেলা।
আরও পড়ুন – শিক্ষক অপ্রতুলতার জেরে মহাসংকটে রায়গঞ্জের বাহিন উচ্চ বিদ্যালয়
