ভূমিকম্প-গৃহযুদ্ধের মারে বিপর্যস্ত মায়ানমার, পাশে দাঁড়াল ভারত
Connect with us

দুর্ঘটনা

ভূমিকম্প-গৃহযুদ্ধের মারে বিপর্যস্ত মায়ানমার, পাশে দাঁড়াল ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভূমিকম্প ও গৃহযুদ্ধের জোড়া বিপর্যয়ের মুখে ভারতের দ্বারস্থ মায়ানমারের সেনাশাসক মিন অং হলাইং। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-এ   বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হ্লাইং। বৈঠকে পরিকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি ও কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

২০২১ সালের অভ্যুত্থানের পরে চিনের দিকে ঝুঁকে পড়া মায়ানমার আবার ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। এর আগে গত মাসেই ভারতীয় দূতাবাসে হ্লাইং সরকারের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়। গত সপ্তাহে ভয়াবহ ভূমিকম্পে মায়ানমারে মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার মানুষের। বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ‘অপারেশন ব্রহ্ম’ শুরু করেছে ভারত। ভারতীয় বায়ুসেনার সি-১৩০জে বিমান ইতিমধ্যে ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছে মায়ানমারে।

আরও পড়ুনঃ আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় পাশ সংশোধনী বিল, থাইল্যান্ড থেকে বার্তা মোদীর

বৈঠকের পরে মোদী বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং সহযোগিতার নতুন পথ নিয়ে আলোচনা হয়েছে। মায়ানমারের পাশে ভারত সব সময় থাকবে।”  শি জিনপিং ও পুতিনের পরে মোদীর সঙ্গে আলোচনায় বসা হ্লাইংয়ের ‘চিন ঘেঁষা নীতি’ থেকে সরে আসার ইঙ্গিত হতে পারে।

Advertisement
ads

এছারাও গত শনিবার মোদী নিজেই হ্লাইংয়ের সঙ্গে ফোনে কথোপকথনের কথা জানান। সমাজমাধ্যমে লেখেন, “মায়ানমারের সিনিয়র জেনারেল মহামান্য মিন আং হ্লাইংয়ের সঙ্গে কথা বলেছি। ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি হওয়ায় আমাদের গভীর সমবেদনার কথা তাঁকে জানিয়েছি।”