দেশের খবর
২৬ হাজার চাকির বাতিলে বিক্ষোভ বিজেপির, বঙ্গভবনের সামনে পুলিশের হাতে আটক সুকান্ত
নিউজ ডেস্ক: গতকাল সুপ্রিম কোর্টের রায়দানে ২০১৬ সালের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সেই চাকরিহারা দের হয়ে দিল্লি বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ করছে বিজেপি নেতৃত্ব।আজ শুক্রবার রাজ্যের ইস্যুতে রাজধানীতে পথে নামে বিজেপি নেতা-কর্মীরা।
দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন বিজেপি সাংসদ। তখনই দিল্লি বঙ্গভবনের সামনে থেকে পুলিশের হাতে আটক হন সুকান্ত মজুমদার সহ বিজেপির বেশ কয়েকজন সাংসদ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার জন। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। যোগ্য-অযোগ্য দের বাছাই না করেই ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে।
শুক্রবার রাজধানীতে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও তাঁর দলীয় সহকর্মী সম্বিত পাত্র। সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করেন দুই বিজেপি নেতা।
শুধু মমতা বন্দোপাধ্যায়ই নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রকেও আক্রমণ শানান। এমনকি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পার্থ ঘনিষ্ট অর্পিতা সকলেরই প্রসঙ্গ টেনে এনে রাজ্য সরকার ও শাসকদলের শীর্ষ নেতৃত্বকে তুলোধনা করেন। তারা দাবি করেন, অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের ।
আরও পড়ুন – ২৬ হাজার চাকরি বাতিল! নবান্নে বৈঠকে অসহায়দের পাশে মুখ্যমন্ত্রী
বিজেপির বক্তব্য, যে ২৬ হাজার জন চাকরি হারা হয়েছেন তাদের মধ্যে পারে টো হাজার প্রার্থী সৎ ভাবে চাকরি পেয়েছিলেন। কিন্তু, কোনো দোষ না করেও তাদের শাস্তি পেতে হল। অথচ, মুখ্যমন্ত্রী চাইলেই শিক্ষকদের চাকরি বাঁচাতে পারতেন।
গতকালও সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, রামনবমী অপেক্ষা, রামনবমী শেষ হলেই চলতি মাসে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি হবে। নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু। যার সারবত্তা মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগ।
