ভয়াবহ বিস্ফোরণ পাথরপ্রতিমায়! মৃত, ৮ NIA তদন্তের দাবি দিলীপ-সুকান্তর
Connect with us

দক্ষিণ দিনাজপুর

ভয়াবহ বিস্ফোরণ পাথরপ্রতিমায়! মৃত, ৮ NIA তদন্তের দাবি দিলীপ-সুকান্তর

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক – ফের ভয়াবহ বাজি বিস্ফোরণ দক্ষিণবঙ্গের পাথরপ্রতিমায়! বাজি বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোটা ঘটনাস্থল এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার সকালেও হাহাকারের চিত্র গোটা এলাকায়।

দক্ষিণ ২৪ পরগনার ধোলাহাট থানার অন্তর্গত দক্ষিণ রায়পুরের ৩ নম্বর ঘেরিতে বিস্ফোরণের ঘটনা। সোমবার রাতে বিস্ফোরণে প্রাণ হারান তিন দুধের শিশু-সহ এক পরিবারের সাত জন সদস্য। গুরুতর জখম অবস্থায় যারা করতি ছিলেন হাসপাতালের তাদের সকলই মঙ্গলবার সকালে মারা যান।

এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল আট জন। ইতিমধ্যে এই বিস্ফোরণের ঘটনায় বাজি কারখানার মালিক তুষার বণিক ও চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।জানা গিয়েছে, দীর্ঘ দিনের বাজির ব্যবসা বণিক পরিবারের।

এদিকে সবুজ বাজি তৈরির লাইসেন্সও ছিল তাদের। বিস্ফোরণের জায়গা থেকে পাশের একটি ঘর থেকে উদ্ধার বাজি তৈরির মশলা-সহ নানান সরঞ্জাম। উদ্ধার প্রচুর তার। বিস্ফোরণ স্থলের আশপাশেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর বারুদ ভর্তি ড্রাম। বিস্ফোরণ স্থলে মোতায়েন পুলিশ বাহিনী। তবে বিস্ফোরণের সময় বাড়িতে ছিলেন না বণিক পরিবারের তিন সদস্য।

Advertisement
ads

আরও পড়ুন – হুমকি ইমেল ঘিরে আতঙ্ক! কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! বের করা হল দর্শকদের

যার ফলে বেঁচে গিয়েছেন তারা। প্রশ্ন উঠছে, সবুজ বাজি তৈরির লাইসেন্সের আড়ালে চলছিল অবৈধ বাজি তৈরি চলছিল কি না সেই নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তের প্রয়োজনে নমুনা সংগ্রহ করছে ফরেনসিক।বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে চিঠি লিখে এনআইএ তদন্তের দাবি করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা ।

এদিকে বিস্ফোরণের ঘটনায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তীব্র আক্রন সানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাকে বোম আর বারুদের স্তূপের ওপর বসিয়ে রেখেছে। এই ধরণের অপদার্থ পুলিশমন্ত্রী স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলা কোন দিনও পায়নি। মুখ্যমন্ত্রী সব কিছু জেনে বুঝে করছেন। আরও দাবি করেছেন, বিস্ফোরণের NIA তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিতে চলেছেন তিনি।

আরও পড়ুন – এপ্রিল ফুল ডে: কেন পালিত হয় এই মজার দিন?

Advertisement
ads