রাজ্যের খবর
ওষুধের দোকান নাকি ‘লাভ ক্লিনিক’? রোগীর বদলে চলছিল রোমান্স থেরাপি
ডিজিটাল ডেস্কঃ নদিয়ার শান্তিপুরে এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে ওষুধের দোকানের আড়ালে মধুচক্র চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত চিকিৎসক অমিয়কুমার দাস সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। পাশাপাশি, ওই এলাকায় একটি ওষুধের দোকানেও রোগী দেখতেন। স্থানীয়দের দাবি, সেই দোকানের ভেতরেই নিয়মিত অচেনা মহিলাদের যাতায়াত ছিল। অভিযোগ, দোকানের মালিক ও তাঁর স্ত্রীর সহযোগিতায় ওই চিকিৎসক সেখানে অনৈতিক কার্যকলাপ চালাতেন।
আরও পড়ুনঃ তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৩! চাঞ্চল্য কোচবিহারে
রবিবার এক অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল থেকে ফুলিয়া পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। এলাকার মানুষ দোকানটি বন্ধের দাবি তোলেন এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান।
বিক্ষোভের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত দোকান মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিযুক্ত চিকিৎসক অমিয়কুমার দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
