ভবিষ্যতের অনিশ্চয়তায় ১৫ দিনের সদ্যোজাতকে হত্যা করল মা
Connect with us

ভাইরাল খবর

ভবিষ্যতের অনিশ্চয়তায় ১৫ দিনের সদ্যোজাতকে হত্যা করল মা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তেলঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। আর্থিক অনটন, স্বামীর অসুস্থতা ও ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে মাত্র ১৫ দিনের নিজের কন্যাসন্তানকে হত্যা করলেন এক মা! অভিযোগ, ওই মহিলা তার নবজাতক মেয়েকে জলের বালতিতে ফেলে হত্যা করেন এবং পরে নিখোঁজ নাটক সাজান।

ঘটনাটি ঘটে মঙ্গলবার, মাইলারদেবপল্লি থানার আইডিএ বান্দলাগুড়ায়। অভিযুক্ত মহিলা, ৩২ বছর বয়সী আরোগ্য বিজি, এবং তার স্বামী মুদ্দুলাই মণি তামিলনাড়ুর বাসিন্দা। জানা গেছে, কিছুদিন আগেই স্বামীর কিডনি বিকল হয়ে যায়, ফলে সে কাজের ক্ষমতা হারায়। সংসারের সমস্ত ভার এসে পড়ে আরোগ্যের কাঁধে। তাঁদের এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে।

আরও পড়ুনঃ আরজি করে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি, দাবি CBI-এর

পুলিশের তদন্তে জানা যায়, মঙ্গলবার স্বামী বাড়িতে না থাকার সুযোগে আরোগ্য তার ১৫ দিনের কন্যাসন্তানকে জলের বালতিতে ফেলে হত্যা করেন। এরপর পরিবারের লোকজনকে বিভ্রান্ত করতে মেয়ের নিখোঁজ হওয়ার গল্প ফাঁদেন। তিনি দাবি করতে থাকেন, কেউ বাইরে থেকে এসে শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। কিছুক্ষণ পর নিজেই বালতির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং চিৎকার করে স্বামীকে জানান, কেউ তাদের মেয়েকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আরোগ্যের কথায় অসঙ্গতি দেখে সন্দেহ বাড়তে থাকে।

Advertisement
ads

পুলিশি জেরায় অবশেষে সমস্ত সত্য স্বীকার করেন আরোগ্য বিজি। তিনি জানান, সংসারের আর্থিক সংকট, স্বামীর অসুস্থতা এবং ভবিষ্যতে মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারবেন কিনা, সেই দুশ্চিন্তাই তাকে এই ভয়ংকর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার অভিযুক্ত আরোগ্য বিজিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Continue Reading
Advertisement