বাংলা দখলের হুঙ্কার শাহের, পাল্টা ভোটার তালিকায় ভুয়ো নাম সরব মমতা
Connect with us

দেশের খবর

বাংলা দখলের হুঙ্কার শাহের, পাল্টা ভোটার তালিকায় ভুয়ো নাম সরব মমতা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ২৬ এ রাজ্যে বিধানসভা ভোট।কিন্তু ২৫ থেকেই ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ।অনুপ্রবেশ ইস্যুতে যেমন লোকসভায় সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।তেমনই বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।একদিকে অনুপ্রবেশ ইস্যু অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভোটার তালিকায় নাম থাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পাল্টা ভোটার তালিকায় ভুয়ো নাম নিয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার তৃণমূল সুপ্রিমো।সবমিলিয়ে বিজেপির বাংলা দখলের হুঙ্কার। পাল্টা বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল।সবমিলিয়ে ক্রমেই বাক যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক আবহ।২৬ এ এরাজ্যে বিধানসভা নির্বাচন।আর ২৫ থেকেই শুরু হয়ে গেছে রাজনৈতিক বাকযুদ্ধ।

রাজ্যের শাসক ও বিরোধী যুযুধান দুই পক্ষ এখন থেকেই অবতীর্ন হয়েছে বাক যুদ্ধে।আর এরমাঝেই সংসদে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ বিষয়টিকে সামনে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।পাশাপাশি লোকসভায় দাড়িয়ে জানিয়ে দিলেন ২৬ এ পদ্ম ফুটবে বাংলায়।বিজেপির এমন অভিসন্ধি আগেই বুঝে দলীয় কর্মীদের ভোটার তালিকা নিয়ে কোমড় বেঁধে নামার পরামর্শ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

নেতাজি ইন্ডোরে দলের রাজ্য কনভেনশন থেকে দলীয় নেতৃত্বকে সজাগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ক্ষমতা দখলের রাজনৈতিক লড়াই। আর সেই লড়াই এখন পৌঁছে গিয়েছে দেশের আইনসভায়।”বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী”-ধর্মীয় যুদ্ধ হিসাবে পরিচিত কুরুক্ষেত্রের যুদ্ধে উঠে এসেছিল এই আপ্ত বাক্যটি।যার প্রতিফলন এখন মিলছে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে।

Advertisement
ads

রাজনৈতিক লক্ষ্য পূরণে বাংলা এখন পাখির চোখ বিজেপির আর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস বিজেপির বাংলা দখলের অভিসন্ধির পাল্টা ঘুঁটি সাজাতে তৎপর।আর বিজেপির সেই অভিসন্ধির কথা ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের রাজ্য কনভেনশনে প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।প্রকাশ্য সভা থেকে কি জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো?

তৃণমূল সুপ্রিমো একই এপিক নম্বরে একাধিক নাম থাকার অভিযোগ তুলে যখন সরব তখন তার পাল্টা বেছে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে থেকে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন,এরাজ্যে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস।কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?

কিন্তু কিভাবে ভোট দিচ্ছেন বাংলাদেশি নাগরিকরা?অতীতে বারবার উঠেছে বাংলাদেশী অনুপ্রবেশের অভিযোগ।আজও এরাজ্যে থাকা বাংলাদেশ সীমান্ত এলাকায় নেই পর্যান্ত কাঁটাতারের বেড়া।উন্মুক্ত সীমান্ত দিয়ে যেমন অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব হয়েছে সব রাজনৈতিক দল তেমনই দেদার পাচারের ঘটনাও ঘটছে।সীমান্ত অনুপ্রবেশ নিয়ে সংসদে বারবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।

তৃণমূল কংগ্রেস নেতাদের বারবার বলতে শোনা গিয়েছে সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে বিএসএফ।তাসত্বেও কেন ঘটছে অনুপ্রবেশ?ফলে অনুপ্রবেশের দায় তৃণমূল নেতৃত্ব বারবার চাপিয়েছে কেন্দ্রের উপর।সম্প্রতি বাংলাদেশের অস্থিরতার সময়ে সেদেশ থেকে এপারে বেআইনি প্রবেশের দায়ে ধরাও পরেছেন অনেকেই।উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকদের অনেকেই ভারতের বিভিন্ন সংশোধনাগারে বন্দি রয়েছেন।

Advertisement
ads

আরও পড়ুন – রাস্তায় নামাজ পড়লে এফআইআর, বাতিল হতে পারে পাসপোর্ট ও লাইসেন্স

উত্তর দিনাজপুর,মালদহ,কোচবিহারসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাঁধার মুখে পরতে হয়েছে বিএসএফকে।আক্রান্তও হয়েছেন বিএসএফ জওয়ানরা।আর এবার বাংলাসহ বিভিন্ন রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিসংখ্যান সংসদে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।লোকসভা অধিবেশনে বিরোধী সাংসদদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে না পারার কারন হিসাবে রাজ্যের সরকারের অসহযোগিতাকেই দায়ী করেন।

শুধুমাত্র পরিসংখ্যান তুলে ধরাই নয়।পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লোকসভায় রাজনীতিকে হাতিয়ার করে জানিয়ে দিলেন ২৬ এ পদ্ম ফুটবে এরাজ্যে।আর দিল্লি দখলের পর বাংলা যে বিজেপির টার্গেট তা আন্দাজ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।দলের রাজ্য কনভেনশন থেকে বিজেপির চক্রান্ত প্রকাশ্যে এনেছিলেন দলনেত্রী।হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছিলেন,এটা বাংলা। এখানে বিজেপির শক্ত প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস।ফলে বাংলা দখল বিজেপির কাছে অতটা সহজ হবে না।

বিধানসভা ভোটের এখনও বাকি প্রায় একটা বছর।কিন্তু তার আগে থেকেই বাংলাদেশি অনুপ্রবেশ এবং বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভোটার লিস্টে নাম থাকার বিষয় নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।যা রাজ্যের সীমা ছাড়িয়ে এবার পড়লো লোকসভার অন্দরেও।

Advertisement
ads

আরও পড়ুন – কাটমানি নেওয়ার অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল অঞ্চল সভাপতি