সুনিতাদের ফেরাতে মহাশূন্যে পৌঁছল মাস্কের মহাকাশযান
Connect with us

বিশ্বের খবর

সুনিতাদের ফেরাতে মহাশূন্যে পৌঁছল মাস্কের মহাকাশযান

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গত বছর থেকে মহাশূন্যে বন্দি রয়েছেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাদের ফেরাতে টেসলা কর্তা এলন মাস্কের সাহায্য চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইমতো সুনীতাদের ফেরাতে প্রস্তুতি শুরু করে তাঁর সংস্থা স্পেস এক্স।

নাসার সঙ্গে যৌথ উদ্যোগে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ক্রু-১০ মিশন। ভারতীয় সময় অনুযায়ী গতকাল অর্থাৎ শনিবার ভোর সাড়ে ৪টা নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সুনীতাদের ফিরিয়ে আনার জন্য মহাকাশে পাড়ি দেয় ফ্যালকন ৯ রকেট।

এবার হাজারো প্রতীক্ষার অবসান ঘটবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছল এলন মাস্কের ফ্যালকন ৯ রকেট। যার মধ্যে থাকা ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে অবতরণ করবেন সুনীতা উইলিয়ামস ও বুচ। সর্বশেষ খবরের আপডেট অনুযায়ী, ইতিমধ্যেই তাঁদের সঙ্গে দেখা হয়েছে চার নভোচর অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভের।

তাদেরকে সমস্ত কাজ বুঝিয়ে ওই মহাকাশযানে চেপেই বুধবার রওনা দেবেন সুনীতা ও বুচ। ভারতীয় সময় অনুযায়ী , রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্যালকন ৯ রকেটটি মহাকাশ স্টেশনে অবতরণ করে। নাসা সূত্রে খবর, গোটা প্রক্রিয়া নিরাপদে সম্পন্ন হয়েছে।

Advertisement
ads

আরও পড়ুন-টর্নেডোয় বিধ্বস্ত মধ্য আমেরিকা, ভয়ঙ্কর ঝড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ

তবে মহাকাশযানটির দরজা খুলতে এক ঘণ্টা সময় লাগে। কারণ হিসেবে জানা যাচ্ছে যে , সেখানকার পরিবেশ, সুরক্ষা, ভিতর ও বাইরের চাপ সমস্ত কিছু পরীক্ষা করতে হয়। তাই এক ঘন্টা সময় লেগেছে। এরপর ১০টা ৩৫ নাগাদ মহাকাশযানটির দরজা খোলে।

একে একে বেরিয়ে আসেন নাসার অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। সকলের সঙ্গেই দেখা করেন সুনীতা ও বুচ। এতদিন পর স্বাভাবিকভাবেই সকলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

নাসা সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী আগামী বুধবার দুপুর দেড়টা নাগাদ মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন সুনীতা ও বুচ। তাঁদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভ।

Advertisement
ads

আরও পড়ুন-টর্নেডোয় বিধ্বস্ত মধ্য আমেরিকা, ভয়ঙ্কর ঝড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ

Continue Reading
Advertisement