দুর্ঘটনার শঙ্কা! টোল ট্যাক্স ফাঁকি দিতে বেছে নেওয়া হচ্ছে গ্রামের বিকল্প রাস্তা
Connect with us

রাজ্যের খবর

দুর্ঘটনার শঙ্কা! টোল ট্যাক্স ফাঁকি দিতে বেছে নেওয়া হচ্ছে গ্রামের বিকল্প রাস্তা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: টোল ট্যাক্স ফাঁকি দিতে বেছে নেওয়া হচ্ছে গ্রামের বিকল্প রাস্তা। যার জেরে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা । গ্রামের রাস্তা দিয়ে পড়ুয়ারা যাতায়াতের সময় দূর্ঘটনার কবলে পড়ছে অনেক সময়। তুফানগঞ্জ ১৭ নং জাতীয় সড়কের টোল ট্যাক্স ফাকি দিতে অন্দোরান ফুলবাড়ী ১গ্রাম পঞ্চায়েতের দরিয়াবালাই রোড বেছে নিয়েছে বেশ কিছু অসাধু গাড়ি চালক।

ওই রাস্তায় রয়েছে অন্দোরান ফুলবাড়ী জুনিয়র বেসিক স্কুল। পড়ুয়ারা যাতায়াত করে ওই রাস্তায়। ফলে প্রতিদিন দূর্ঘটনার আশঙ্কা বাড়ছে।বৃহস্পতিবার টোটোর ধাক্কায় জখম হয় এক শিশু। এরপরেই বিক্ষোভ শুরু হয়।বাসিন্দাদের কথায়, বারংবার গাড়ির স্পিড নিয়ন্ত্রণ সহ টোল ট্যাক্স ফাঁকি দিয়ে গাড়ি চলাচল বন্ধের দাবি পুলিশকে জানিও মেলেনি সুরাহা।

বৃহস্পতিবার রাস্তা পার হতে গিয়ে তৃতীয় শ্রেণীর এক পড়ুয়াকে সজরে ধাক্কা মারে একটি টোটো। তড়িঘড়ি তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন।তারা টোল ট্যাক্স ফাঁকি দিয়ে গাড়ি এই রাস্তায় বন্ধ সহ স্কুলের সামনে একজন সিভিক ভলেন্টিয়ার রাখার দাবিতে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন-সোনা পাচারের কৌশল ইউটিউব থেকে শিখেছিলেন? তদন্তে নতুন মোড় রান্যা রাও-কাণ্ডে!

Advertisement
ads

এ বিষয়ে অন্ধরান ফুলবাড়ী জুনিয়র বেসিক স্কুলের সহকারী শিক্ষক নিশীথ রঞ্জন সাহা বলেন টোল ট্যাক্স ফাঁকি দিয়ে গ্রামের এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে একাধিক গাড়ি ঢুকছে। একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। আজকেও আমাদের এক ছাত্রী টোটোর ধাক্কায় গুরুতর আহত হয়। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষকরা। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

অভিভাবক উত্তম কুমার বর্মন বলেন, দুই একদিন পর পরই এখানে আক্সিডেট হচ্ছে। এই রাস্তা টি খুব জনবহুল রাস্তা। এই আক্সিডেট দিন দিন বেড়েই যাচ্ছে।প্রশাসনের কাছে লিখিত ভাবে মাস্টার মশাইরা অভিযোগ জানিয়েছেন।কিন্তু সেরকম ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজ এখানে পথ আবরোধ করার দাবী হলো এখানে সিভিক বা কস্টেবেল কিছু একটা দেওয়া হোক।

সহ শিক্ষক নিশিথ রঞ্জন সাহা বলেন, প্রশাসনের সম্মতিক্রমে আমরা এই আবরোধটা তুলে নিলাম।
আমাদের স্কুলের বাচ্চাদের প্রতিনিয়ত এই রাস্তায় জন্য সমস্যার মুখে পড়তে হচ্ছে।

আরও পড়ুন-মেক্সিকান স্বাদের মজাদার চিকেন বুরিটো—প্রতিটি কামড়েই তৃপ্তি!

Advertisement
ads
Continue Reading
Advertisement