রাজ্যের খবর
তীব্র জলসংকটে ভানুকুমারী গ্রাম! আধিকারিকরদের গাড়ি আটকে বিক্ষোভ
নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে জলসংকটে ভুগছে ভানুকুমারী এলাকার বাসিন্দারা। তাদের দাবিকে সামনে রেখে সোমবার পথ অবরোধের পর আজ ফের আনন্দোলনে নামল গ্রামবাসীরা। মঙ্গলবার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদের গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাড়ি বাড়ি কল থাকলেও তাতে মিলছে না জল। দীর্ঘ দু-বছর ধরে তীব্র জল সংকটে ভুগছেন তুফানগঞ্জ-২ ব্লকের চর-ভানুকুমারীর বাসিন্দারা। এই অবস্থায় গত সোমবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা। মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় আসেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা।
আধিকারিকদের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। আধিকারিকদের গাড়ির সামনে কলসি,বালতি রেখে অভিনব ভাবে বিক্ষোভ দেখায় তারা। তাদের একটাই দাবি পানীয় জল পরিষেবা চালু না হওয়া পর্যন্ত আধিকারিকদের গাড়ি ছাড়বেন না তারা।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ।
আরও পড়ুন–চার হাজার মানুষের বসবাস! তীব্র জলসংকটের মুখে ভানুকুমারী গ্রাম
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তাদের অভিযোগ,প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি সুরাহা, তাই স্বভাবতই প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলেছেন তারা। বিক্ষোভকারীরা আরও জানান, বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়ার পরেও বাসিন্দারা জল পাচ্ছেন কি না তা খোঁজ নেননি আধিকারিকরা।
তাই পানীয় জল পরিষেবা চালু না হওয়া পর্যন্ত আধিকারিকদের গাড়ি ছাড়বেন না বলেও জানান তারা। যদিও পরবর্তীতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা আগামী ১০ দিনের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দিলে গাড়ির সামনে থেকে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।
গ্রামবাসী মুজিবুর মিয়া বলেন, গত সোমবার সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারিত হতেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার ঘটনাস্থলে আসেন এবং আশ্বাস দেন আগামী ১০ দিনের মধ্যে পানীয় জলের কাজ শুরু করবেন ।সেকারনে আমরা গাড়ির সামনে থেকে বিক্ষোভ সরিয়ে দিই।
জুনিয়র ইঞ্জিনিয়ার রোহান নন্দী বলেন, কি কি সমস্যা আছে, কি কাজ করতে, সেগুলো আজ দেখে নেওয়া হলো। নির্দেশ দিয়ে দেওয়া হলো, কাজ শুরু হয়ে যাবে। আশা করি কিছু দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।
আরও পড়ুন–গুলমার্গে ফ্যাশন শো ঘিরে বিতর্ক, রমজান মাসে আয়োজন নিয়ে উত্তাল কাশ্মীর
