রায়গঞ্জ
ভুয়ো ভোটার রুখতে ময়দানে বিধায়ক কৃষ্ণ কল্যানী ও পৌর প্রতিনিধিরা
ডিজিটাল ডেস্ক : গত ২৭শে ফেব্রুয়ারি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের জনপ্রতিনিধি এবং নেতৃত্বকে ভুয়ো ভোটার রুখতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে পাথেয় করে জেলায় জেলায় ময়দানে নেমে পড়েছেন দলের প্রতিনিধিরা। একই ছবি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জেও। সোমবার রায়গঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা স্ক্রুটিনি করতে বাড়ি বাড়ি ঘোরেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়কের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌরপ্রশাসক অরিন্দম সরকার, ওয়ার্ড কো-অর্ডিনেটর স্বাতী মুখার্জি সহ পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধিরা।
বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, “দলের নির্দেশে তিন নং ওয়ার্ডের পৌর প্রতিনিধিদের নিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করা হল। নিজের বাড়ি থেকে এই কর্মসূচী শুরু করেন বিধায়ক। বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা মেলানো হল। কয়েক জায়গায় ত্রুটি দেখা গেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হবে”।
আরও পড়ুন – মহারাষ্ট্রে চাঞ্চল্য! খোদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে শ্লীলতাহানি!
অন্যদিকে, খোদ চেয়ারম্যানের ওয়ার্ডেই ভুয়ো ভোটারের হদিশ বালুরঘাটের পাঁচ নম্বর ওয়ার্ড, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এর ওয়ার্ড – এ। এই ঘটনায় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, দলনেত্রীর নির্দেশে ভোটার লিস্ট খতিয়ে দেখতে গিয়ে এদিন পাঁচ নম্বর ওয়ার্ডের একজনের এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। বিষয়টি রাজ্য নেতৃত্ব কে জানানো হবে, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য।
আরও পড়ুন – হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক! কী কারণে খুন
এমতাবস্থায়, দলনেত্রীর নির্দেশ মেনে রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিরা ভুয়ো ভোটার খুঁজতে পথে নেমেছেন। সেই বিষয়টিকে সামনে রেখে সোমবার হেমতাবাদ ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মণ, উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুন, জেলা তৃণমূল নেতা মোজাফফর হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্ভু রায়, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ অন্যরা। ব্লক সভাপতি আশরাফুল আলী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার রুখতে বিশেষ নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে শিরোধার্য করে মঙ্গলবার থেকে বুথে বুথে নেতাকর্মীরা ভোটার তালিকা পর্যবেক্ষণে বের হবেন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটার তালিকায় কারচুপি রুখতে হবে সকলকে।
আরও পড়ুন – মমতার বাংলায়! হাটে-বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল
