দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট
Connect with us

রাজ্যের খবর

দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক,৮ই ডিসেম্বরঃ এলাকায় দীর্ঘদিনধরে চলছে পানীয় জলের সঙ্কট। বহুবার আবেদন নিবেদন করেও সুরাহা হয়নি পানীয় জলের। জলপাইগুড়ির পাহারপুর অঞ্চলের ভগৎ সিং কলোনির বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়লেন। যদিও জেলাপরিষদের সহকারী সভাধিপতি জানিয়েছেন, খুব শীঘ্রই ওই এলাকায় পানীয় জলের সুরাহা হবে।

অভিযোগ দীর্ঘ ২৭ থেকে ২৮ বছর ধরে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের যথাযথ বন্দোবস্ত নেই। জলপাইগুড়ি জেলার পাহাড়পুর অঞ্চল অন্তর্গত ভগৎ সিং কলোনি এলাকায় রয়েছে প্রায় ৩০০ টি পরিবার। এলাকায় দুটি সময় টাইম কলের জলের ব্যবস্থা থাকলেও একটি ওপরেই ভোর চারটা থেকে লাইন পড়ে যায় পানীয় জল সংগ্রহের জন্য। জলকষ্ট সঙ্গী করে শিশু সহ পরিবার নিয়ে সমস্যায় রয়েছেন এই পরিবারগুলো। স্থানীয় বাসিন্দা মালতি বাড়ুই বলেন, দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যায় ভুগছি। স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনকে বলেও কোন লাভ হয়নি। মাত্র দুটো ট্যাপকলের ওপর সকাল থেকেই ভীড় জমছে। জল নিয়ে প্রায়দিনই কাড়াকাড়ি অবস্থা হয়। অনেকেই জল না পেয়ে ফিরে যান। যাদের আর্থিক অবস্থা ভালো তারা জল কিনে খাচ্ছেন। জল কিনে খাওয়ার মতো আর্থিক অবস্থা নেই। বাড়ির কুয়ো থেকে জল পান করা যায় না। শিশুদের নিয়ে খুব কষ্টে রয়েছি।অপর এক বাসিন্দা শান্তি দেবী বলেন, ভোটের আগে নেতা মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোট পার হয়ে গেলেই আর তাদের দেখা মেলে না। দিনে দুটি সময় এই সরকারি ট্যাপে জল আসে। কিন্তু লাইন দিয়েও সকালে জল পাওয়া যায় না।এলাকার বাসিন্দা ওম সাহানি বলেন, দীর্ঘদিন থেকেই পানীয় জলের কষ্টে ভুগছি। সকলের দাবি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের জন্য আরও কয়েকটি ট্যাপ কল বসানো হোক। এলাকায় রাস্তা ও পথ বাতিরও সমস্যা রয়েছে বলে জানান বাসিন্দারা। এলাকার এই পানীয় জল সমস্যা নিয়ে জলপাইগুড়ি জেলাপরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প “জল স্বপ্ন” যার মাধ্যমে ২০২৪ সালের মধ্যে প্রতি ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে। ওই এলাকায় জলের সমস্যা রয়েছে তা আমারও জানা। ওই এলাকার বাসিন্দারা যাতে পানীয় জল পান তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।