শিশুদের জন্য সেপ্টেম্বরে আসতে পারে করোনা টিকা, শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের কাছে আবেদন বিশেষজ্ঞদের
Connect with us

উত্তর দিনাজপুর

শিশুদের জন্য সেপ্টেম্বরে আসতে পারে করোনা টিকা, শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের কাছে আবেদন বিশেষজ্ঞদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ জুন : করোনা অতিমারি পরিস্থিতিতে ১৮ বছরের উর্দ্ধে সকল নাগরিকদের টিকাকরণ চলছে দেশজুড়ে৷ এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউ আসার অপেক্ষায় দিন গুণছেন মানুষ। এবারে সবথেকে ভয় শিশুদের সুরক্ষা নিয়ে। কারণ বৈজ্ঞানিকদের দাবি এবারে করোনার সংক্রমণ শিশুদের ওপরেই বেশি হতে পারে।

আর সেকারণে রাজ্যের তরফে একাধিক হাসপাতালে শিশুদের জন্য প্রয়োজনীয় বেড সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ এবারে শিশুদের নিয়েও আশার কথা শোনাল এইমসও। সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের করোনা টিকাআসতে পারে বাজারে। বুধবার এ কথা জানিয়েছেন দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’(এমস)-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। তিনি জানান, প্রথম ভারতীয় কোভিড টিকা কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ‘ভারত বায়োটেক’ শিশুদের টিকা তৈরি করছে।রণদীপ বলেন, ‘‘আগামী সেপ্টেম্বরের মধ্যেই টিকাটির মানবদেহে পরীক্ষা (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল)-র দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়য় সম্পন্ন হবে। ওই মাসেই টিকাকরণের অনুমতিও মিলতে পারে।’’ তিনি জানান, গত ৭ জুন থেকে শিশুদের কোভ্যাক্সিনের ‘হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল’ শুরু হয়েছে। এই টিকার কার্যকারিতা দেখা হচ্ছে ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর। পাশাপাশি গুলেরিয়া বলেন, ‘‘আমেরিকার সংস্থা ফাইজার এবং বায়োএনটেক-এর তৈরি শিশুদের কোভিড টিকাও ভারতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেতে পারে।’’উল্লেখ্য গত ১২ মে ড্রাগ কন্ট্রোল জেনারাল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-র তরফে কোভ্যাক্সিনের নয়া সংষ্করণকে শিশুদের উপর প্রথম ধাপের পরীক্ষার ছাড়পত্র দেওয়া হয়েছিল বলেও জানান গুলেরিয়া। তাঁর কথায়, ‘‘প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে টিকাটি শিশুদের দেহে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করছে।’’ প্রসঙ্গত, দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) সাহায্য নিয়ে কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক।

আরও খবর পড়ুন: চাহিদা ভালো থাকায় ফক্স নাট চাষে মনোযোগী ইটাহারের চাষীরা