১২ ঘন্টার ব্যবধানে ফের গুলি চললো মুচিপাড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
Connect with us

রাজ্যের খবর

১২ ঘন্টার ব্যবধানে ফের গুলি চললো মুচিপাড়ায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৩ জুন : শনিবার রাতের পর ফের রবিবার ভরদুপুরে গুলি চলল বেহালার মুচিপাড়াএলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বাইক বাহিনীর তাণ্ডবের জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ যদিও হতাহতের কোনও খবর নেই।

অভিযোগ, বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে পুরভোটে কে তৃণমূলের টিকিট পাবেন তা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। কাঠগড়ায় ভাস্কর সেন নামে এক স্থানীয় দুষ্কৃতী। জানা গিয়েেছে, রবিবার দুপুরে বেহালার মুচিপাড়ার জনবহুল এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাইকে করে এসে প্রথমে পরপর তিন রাউন্ড গুলি চালায় তারা। পুলিশের সামনেই গুলি চালাতে চালাতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, তখনও নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।স্থানীয় সুত্রের খবর, শনিবার রাতেও বেহালা থানার ১২১ নম্বর ওয়ার্ডের জয়শ্রী পার্কের মণ্ডল পাড়াতে ভাস্কর সেনের নেতৃত্বে গুলি চালায় একদল দুষ্কৃতী। অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। রাতেই ঘটনাস্থলে আসে বেহালা থানার পুলিশ। পুলিসের অনুমান এই ঘটনার পিছনে এলাকা দখল বা সিন্ডিকেট রাজ কায়েম করার স্বার্থ থাকতে পারে।