রাজ্যের বিদ্যায়লয়গুলিকে সেফ হোম করার সিদ্ধান্ত রাজ্য সরকারের
Connect with us

রাজ্যের খবর

রাজ্যের বিদ্যায়লয়গুলিকে সেফ হোম করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ মে : গোটা দেশের পাশাপাশি করোনার ভয়াবহ পরিস্থিতি এই রাজ্যে। করোনা সংক্রমণের জেরে গত বছর থেকেই বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে আপাতত স্থগিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলোতে সেফ হোম তৈরি করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। সোমবার এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যে জেলাশাসকদের স্কুল শিক্ষা কমিশনার চিঠি দিয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড পরিস্থিতির জন্য রাজ্যে সব বিদ্যালয় বন্ধ রয়েছে। রাজ্য সরকার করোনায় আক্রান্তদের জন্য ওই সমস্ত স্কুলে সেফ হোম তৈরি করতে চায়। তাই স্কুল শিক্ষা দফতর থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, স্কুল বাড়িগুলি অবিলম্বে খালি করে দেওয়া হোক। সঙ্গে দ্রুত স্কুলগুলিকে স্যানিটাইজ করা হোক। স্কুলগুলিতে এই নির্দেশ অতি তৎপরতার সঙ্গে কার্যকর করতে বলা হয়েছে ওই নির্দেশিকা। উল্লেখ্য, রাজ্যজুড়ে দৈনিক বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে রাজ্যে সেফ হোমের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা আবহে বন্ধ সমস্ত বিদ্যালয়গুলি। তাই সেই স্কুল বাড়িগুলিকেই সেফ হোম হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর।