অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের পাঁচ জনের। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক
Connect with us

উত্তর দিনাজপুর

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের পাঁচ জনের। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ১৫ মে :   করোনা আবহে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো গোটা গ্রাম। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের পাঁচ জনের। সংসারের অভাব ও আর্থিক অনটন সহ্য করতে না পেরে স্ত্রী ও তিন কন্যাকে আগুনে পুড়িয়ে নিজেও আগুন লাগিয়ে

আত্মঘাতী হলেন স্বামী। রোমহর্ষক ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের ভরতপুর গ্রামে। জানা গিয়েছে, গৃহকর্তা বছর চল্লিশের রাম ভৌমিক পেশায় ভ্যান চালক। বাড়ীতে স্ত্রী সহ তিন কন্যা সন্তান নিয়ে সংসার। শুক্রবার রাতে পরিবারের সকলে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেলে বন্ধ ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় রাম ভৌমিক। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে মৃত্যু হয় স্বামী রাম ভৌমিক (৪০), স্ত্রী শঙ্করী ভৌমিক (৩২), কন্যা পরনা ভৌমিক (৭), সরস্বতী ভৌমিক ( ৪)। এরপর স্থানীয়রা তার বড় মেয়ে বছর ১২ এর রানী ভৌমিককে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁরও মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।