তৃণমূলে ফিরছেন মুকুল রায়! টুইট করলেন বাংলার চাণক্য
Connect with us

রাজ্যের খবর

তৃণমূলে ফিরছেন মুকুল রায়! টুইট করলেন বাংলার চাণক্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৮ মে : একুশের বিধানসভা নির্বাচন শেষে তৃতীয়বারের জন্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আর তারপর থেকেই জল্পনা শুরু হয় তৃণমূলের প্রাক্তন নেতা মুকুল রায়কে নিয়ে যে, তিনি কি এবারে তৃণমূলে ফিরছেন!

রাজ্যে বিজেপি ক্ষমতায় না এলেও প্রথমবার বিধায়ক হয়েছেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি শুক্রবার বিধানসভায় শপথ নেন। ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যে গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন, সেই গেট দিয়েই ঢোকেন তিনি। এরপর তৃণমূল পরিষদীয় দলের ঘরেও যান। সেখানে এক সরকারি আধিকারিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পরে যান শপথগ্রহণ কক্ষে। প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় শপথবাক্য পাঠ করানোর পরে পরে অধিবেশন কক্ষে থাকা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গেও বেশ কিছু ক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। এরপর থেকেই জল্পনা তৈরি হয়, মুকুল কি তবে তৃণমূলে ফিরে যেতে পারেন? জল্পনা আরও বাড়ে শুক্রবার দুপুরে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকা বিধায়কদের বৈঠকে তাঁর গরহাজিরা। গত ২৪ ঘণ্টা ধরে রাজনৈতিক মহলে মুকুল রায়কে নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, তার জেরেই শনিবার টুইট করেন সমস্ত জল্পনা ওড়ালেন তিনি। এদিন মুকুল রায় টুইটারে লিখেছেন, “রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিজেপির সৈনিক হয়েই কাজ করব। আমার অনুরোধ সবাই সব জল্পনা বাদ দিন। আমি আমার রাজনৈতিক পথেই স্থির আছি।” এদিকে রাজনৈতির মহলে জল্পনা, বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার বিষয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে দৌড়ে রয়েছেন মুকুল রায়। তবে সেই দৌড়ে কিছুটা হলেও হয়ত এগিয়ে মমতাকে হারানো শুভেন্দু অধিকারী। তবে রাজনৈতিক অঙ্ক কষাকষি এবং সমীকরণের মাঝে মুকুলের মৌনতা জল্পনার পারদ চড়িয়েছিল। সেই পারদ কমাতে এবার টুইট বার্তা মুকুল রায়ের।