অস্বাভাবিকভাবে দুই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Connect with us

মালদা

অস্বাভাবিকভাবে দুই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ৭ মে : রহস্যজনকভাবে দুই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর অঞ্চলের কালাচাঁদ টোলা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম মনোজ মণ্ডল ও চৈতন্য মণ্ডল। এদের মধ্যে পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে উঠে আসা মনোজ উচ্চমাধ্যমিকে ৪৯১ নম্বর পেয়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের মধ্যে প্রথম হয়। যদিও দারিদ্রতার কারণে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেনি সে।এদিন বাড়ি থেকে চারশো মিটার দূরে এক আমবাগানে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পান এক গ্রামবাসী। সানাউল হক নামে এক গ্রামবাসী জানিয়েছেন, এদিন ভূট্টাক্ষেত্রে ভূট্টা কাটতে আসছিলেন তিনি। সেসময় ওই দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। প্রথমে ঘটনাটি ঠিকভাবে বুঝতে না পারলেও পরে তাদেরকে দেখে গ্রামবাসীদেরকে খবর দেন।এরপরেই খবর পেয়ে তাদের পরিবারের লোক এবং গ্রামবাসীরা ছুটে আসে।পরে মোথাবাড়ি থানার পুলিশ এসে মৃতদেহদুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠায়। স্থানীয় ও পরিবারসুত্রে জানা গিয়েছে, তারা দুজনেই ভালো বন্ধু ছিল। এদিন বিকেলে তারা একসঙ্গে দুজন বেরিয়েছিলো। তারপর বাড়িতেও আসে। এর কিছুক্ষণ পরেই আবার বের হয়ে গিয়ে আর বাড়িতে আসেনি। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে এলাকায়। যদিও ওই যুবকদের খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এনেছে তাদের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Continue Reading
Advertisement