খেলার খবর
আর ফিরবেন না দেশের জার্সিতে? সামিকে ঘিরে বিস্ফোরক মন্তব্য
ডিজিটাল ডেস্কঃ অস্ট্রেলিয়া সফরের (Australia tour) জন্য ভারতীয় দল ঘোষণার পর থেকেই নানান ক্রিকেটীয় আলোচনা তুঙ্গে। সেই আলোচনায় ঘুরেফিরে উঠে আসছে একটাই নাম—মহম্মদ সামি (Mohammed Shami)। জাতীয় দলের (national team) হয়ে শেষ টেস্ট (Test) খেলেছেন ২০২৩ সালে, আর টি-টোয়েন্টি (T20I) খেলেছেন ২০২৫ সালের শুরুর দিকে। এরপর থেকেই জাতীয় দলে আর ডাক পাননি এই পেসার।
সবচেয়ে বড় প্রশ্ন—দেশের জার্সিতে (Indian jersey) কি তবে শেষ হয়ে গেল সামির কেরিয়ার (career)? নির্বাচকরা (selectors) তাঁকে আর বিবেচনায় আনছেন না, এমনটাই উঠে এসেছে প্রকাশিত এক রিপোর্টে।
চোটের (injury) কারণে সামি গত কয়েক মাস ধরে খেলেছেন কেবল ঘরোয়া ক্রিকেটে (domestic cricket)। কিন্তু দলীপ ট্রফি (Duleep Trophy)-তেও বল হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। মাত্র একটি স্পেলেই কিছুটা নজর কাড়লেও, বাকি সময় ছন্দে ছিলেন না। বয়েস বাড়ছে, বলের গতিতেও (pace) আগের সেই ধার দেখা যাচ্ছে না—সব মিলিয়ে কঠিন হচ্ছে দলে ফেরা।
Mohammed Shami has been completely sidelined from Test cricket, neither given a chance in the Australia series nor in the England series and now he has not been selected for the Test series either.#shami#INDvWI pic.twitter.com/7yyBxQPKuH
— D.S. Bhati (@DSCricinfo789) September 25, 2025
Everyone is so lost in Rohit & Virat that we didn’t even celebrated career of Mohammed Shami who is our greatest ever ODI bowler!!
Shami in ODI WCs:
Matches – 18,
Wickets – 55,
Avg – 13.52Greatest bowler at ODI WCs. Thank You Shami for your services❤️pic.twitter.com/5ScMvC77Wy
— Rajiv (@Rajiv1841) October 4, 2025
BCCI-এর এক কর্তা স্পষ্ট ভাষায় বলেন, ‘এই মুহূর্তে সামির জাতীয় দলে ফেরাটা বেশ কঠিন। পারফরম্যান্স (performance) এবং ফিটনেসের দিক থেকে পিছিয়ে রয়েছেন তিনি।’
গত মরশুমে আইপিএল (IPL)-এ SRH-এর (Sunrisers Hyderabad) হয়ে খেললেও মাত্র ৯ ইনিংসে ৬টি উইকেট (wicket) নিয়েছেন সামি। ব্যর্থ হয়েছেন সেখানেও। ফলে জাতীয় দলে কামব্যাকের সম্ভাবনা কার্যত ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।
তবে সামি একেবারে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না। বাংলার হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এই প্রসঙ্গে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘৬-৭ দিন আগে সামির সঙ্গে কথা হয়েছিল। ও খেলার ইচ্ছা প্রকাশ করেছে। আশা করছি, প্রথম ম্যাচ থেকেই ওর সার্ভিস (service) পাব।’
তবে CAB-র (Cricket Association of Bengal) এক সদস্য জানাচ্ছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবকিছু নির্ভর করছে সামির ফিটনেস ও প্রস্তুতির উপর।
সব মিলিয়ে স্পষ্ট—সামির আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে সংশয় বাড়ছে। চোট ও ফর্ম হারানোর কারণে হয়তো জাতীয় দলে ফেরা আর দেখা যাবে না তাঁকে। এখন বাংলার হয়ে ঘরোয়া মঞ্চেই হয়তো ফের লড়াই শুরু করবেন ভারতের এই অভিজ্ঞ পেসার।


