"শান্তিপূর্ণ ভোটের পর কেন এই হয়রানি?" পুনর্নির্বাচনের লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা
Connect with us

ভাইরাল খবর

“শান্তিপূর্ণ ভোটের পর কেন এই হয়রানি?” পুনর্নির্বাচনের লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের (Commission) নির্দেশে আজ শনিবার রাজ্যের ১৫টি বুথে পুনর্নির্বাচন (Repoll) অনুষ্ঠিত হচ্ছে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি বুথে ফের ভোটগ্রহণ শুরু হয়েছে। গত ২৯ এপ্রিলের ভোটে অনিয়মের অভিযোগে রিটার্নিং অফিসার (RO) এবং পর্যবেক্ষকদের (Observers) রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সকাল থেকেই নাজরা এফপি স্কুলের বুথগুলিতে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। তবে ভোটারদের মধ্যে একরাশ ক্ষোভ লক্ষ্য করা গেছে। অসুস্থ শরীর নিয়ে ভাইঝির কাঁধে চড়ে ভোট দিতে এসেছিলেন আয়েশা খাতুন। তিনি বিরক্ত হয়ে জানান, “প্রথম দিন শান্তিতে ভোট দিয়েছি, কোনও গন্ডগোল হয়নি। দ্বিতীয়বার ভোট দেওয়ার এই প্রক্রিয়া হয়রানি (Harassment) ছাড়া আর কিছুই নয়।” তাঁর মতো আকলিমা খাতুন বা অমরনাথ মণ্ডলেরাও কমিশনের এই সিদ্ধান্তে বিরক্তি (Irritation) প্রকাশ করেছেন।

প্রশাসন সূত্রে খবর, ১২৭ নম্বর বুথের ইভিএমে (EVM) টেপ মারা থাকার অভিযোগে জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮(২) ধারা অনুযায়ী ওই ভোট বাতিল (Canceled) ঘোষণা করা হয়েছে। সকাল ৯টা পর্যন্ত মগরাহাটে ১৬.৬৮% এবং ডায়মন্ড হারবারে ১৫.৮৩% ভোট পড়েছে। ৪ মে ফলাফল (Result) ঘোষণার আগে এই এলাকাগুলিকে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) ও রাজ্য পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement