রান্নার গ্যাসের বুকিংয়ে বড় বদল: এবার ৩৫ দিন অন্তর মিলবে সিলিন্ডার, বিপাকে সাধারণ মানুষ
Connect with us

দেশের খবর

রান্নার গ্যাসের বুকিংয়ে বড় বদল: এবার ৩৫ দিন অন্তর মিলবে সিলিন্ডার, বিপাকে সাধারণ মানুষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সঙ্কটের (Fuel Crisis) আঁচ এবার সরাসরি পড়ল ভারতের রান্নাঘরে। এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে রান্নার গ্যাস বুকিংয়ের (LPG Booking) নিয়মে ফের বড়সড় বদল আনল কেন্দ্র। এবার থেকে ১৪.২ কেজির ডাবল সিলিন্ডার কানেকশন (Double Cylinder Connection) যাদের রয়েছে, তারা একটি সিলিন্ডার ডেলিভারির ৩৫ দিন পর পরবর্তী বুকিং করতে পারবেন। এর আগে এই সময়সীমা ছিল ২৫ দিন।

সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) গ্রাহকরা। তাদের ক্ষেত্রে এই ব্যবধান বাড়িয়ে করা হয়েছে ৪৫ দিন। তবে সিঙ্গল সিলিন্ডার কানেকশনের ক্ষেত্রে সময়সীমা ২৫ দিনই রাখা হয়েছে। ডিলারদের সূত্রে খবর, কেন্দ্রীয় বরাদ্দের পরিমাণ প্রায় ৩০ শতাংশ কমিয়ে দেওয়ায় গ্রাহকদের পরিষেবা দিতে এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলিন্ডার বুক করার পরও ডেলিভারির (Delivery) জন্য গ্রাহকদের প্রায় ১০-১২ দিন অপেক্ষা করতে হচ্ছে।

শহর ও গ্রামে ৫ কেজি ও ১০ কেজির সিলিন্ডারের নিয়মেও কিছুটা ভিন্নতা আনা হয়েছে। ১০ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে শহরে ১৮ দিন এবং গ্রাম ও দুর্গম এলাকায় (Remote Areas) ৩২ দিন অন্তর বুকিং করা যাবে। এদিকে কলকাতায় রান্নার গ্যাসের দাম (LPG Price) ৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়।

Advertisement
ads

যুদ্ধ পরিস্থিতির জেরে সরবরাহ শৃঙ্খলে (Supply Chain) প্রভাব পড়ায় অনেকেই বিকল্প হিসেবে ইন্ডাকশন কুকার বা ইলেকট্রিক কেটলির (Electric Kettle) দিকে ঝুঁকছেন। যাঁদের সামর্থ্য নেই, তাঁরা পুরনো দিনের মতো কাঠ বা ঘুঁটের জ্বালানিতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সংসদে দাঁড়িয়ে জ্বালানি জোগান নিরবচ্ছিন্ন রাখার আশ্বাস দিয়েছেন, তবুও বর্তমান এই ‘রেশনিং’ ব্যবস্থা সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Continue Reading
Advertisement