আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কাঁধে কাঁধ মিলিয়ে তদন্তে যুক্ত হবে আমেরিকা-ব্রিটেন
Connect with us

দুর্ঘটনা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কাঁধে কাঁধ মিলিয়ে তদন্তে যুক্ত হবে আমেরিকা-ব্রিটেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভারতকে সহযোগিতার আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গত রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা বিমান পরিবহণের ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা।”

বিমানটি বোয়িং (Boeing) কোম্পানির হওয়ায় আমেরিকার সক্রিয় অংশগ্রহণের বার্তাও দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, “আমি ভারতকে বলেছি, আমরা প্রয়োজন হলে সমস্তরকম সাহায্য করতে প্রস্তুত। ভারত বড় দেশ, তারা নিজেরাই বিষয়টি সামলাতে পারবে বলেই আমি বিশ্বাস করি। তবে আমেরিকা সাহায্য করতে সব সময় তৈরি।”

ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে ট্রাম্পের পর্যবেক্ষণ, “প্রথমে বিমানের ওড়ার ভঙ্গিমা দেখে বোঝা যায়নি কোনও সমস্যা রয়েছে। কোনও বিস্ফোরণও হয়নি। মনে হয়েছে হয়তো ইঞ্জিনে কোনও বড় প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। সত্যিই এটা খুব ভয়ঙ্কর দুর্ঘটনা।”

আরও পড়ুনঃ পুলিশকে থানায় ঢুকে শাসানি, বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগে উত্তাল রাজনীতি

Advertisement
ads

এদিকে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (Federal Aviation Administration) ভারতের সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে। পাশাপাশি মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (National Transportation Safety Board) জানায়, আমেরিকা থেকে একটি বিশেষজ্ঞ দল দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ভারতে পাঠানো হচ্ছে।

ভারতের এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (Aircraft Accident Investigation Bureau) ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। দুই দেশের যৌথ তদন্তে বোয়িং সংস্থার প্রযুক্তিগত বিশেষজ্ঞরাও যুক্ত থাকবেন বলে খবর।

শুধু আমেরিকা নয়, ব্রিটেনও (UK) আলাদা একটি তদন্তকারী দল ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ, দুর্ঘটনাগ্রস্ত বিমানে ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন।

এই আন্তর্জাতিক সহযোগিতার মাঝে এখনও দুর্ঘটনার আসল কারণ স্পষ্ট নয়। ভারতীয় প্রশাসন ও আন্তর্জাতিক দল মিলে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত কারণ খুঁজে বার করতে সচেষ্ট।

Advertisement
ads
Continue Reading
Advertisement