মুম্বাইয়ে নারকটিকদের সেলের হাতে ধৃত দুই মাদক কারবারি, উদ্ধার প্রচুর গাঁজা
Connect with us

দেশ

মুম্বাইয়ে নারকটিকদের সেলের হাতে ধৃত দুই মাদক কারবারি, উদ্ধার প্রচুর গাঁজা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ ফেব্রুয়ারি : বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুম্বাইয়ের অ্যান্টি নারকটিকস সেল। জানা গিয়েছে একটি গাড়িতে করে কেজি গাঁজা উড়িষ্যা থেকে নিয়ে আসা হয় মুম্বাই। মুম্বাইয়ের ভিখরোলি এলাকার একটি গোপন ডেরায় মজুত করার কথা ছিল গাঁজার প্যাকেটগুলি।

সেখান থেকেই ধীরে ধীরে মাদক কারবারীদের কাছে পৌঁছে যেত এই গাঁজাগুলি। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অ্যান্টি নারকটিকস সেলের আধিকারিকরা হানা দিয়ে গাঁজা গুলিকে বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ জানায় গিয়েছে ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত গুদাম ঘরের মালিক। তার গুদাম ঘরেই গাঁজা গুলি মজুত করার কথা ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় ১৮০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার দাম সাড়ে তিন কোটি টাকা। বৃহত্তর মুম্বাই নগরী মাদক কারবারীদের অন্যতম ব্যবসার বাজার। যেখানে প্রতিনিয়ত পুলিশের চোখে ধুলো দিয়ে এই বেআইনি কারবার চলে। তবে এবারে আর পুলিশের চোখে ধুলো দিতে পারেনি মাদক কারবারিরা। ফাঁদ পেতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আর এখানেই সাফল্য মিলেছে অ্যান্টি নারকোটিকস সেলের আধিকারিকদের। এই মাদক পাচার কারবারে কারা কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চলেছে নারকটিকস ডিপার্টমেন্টের আধিকারিকরা।

Continue Reading
Advertisement