সেক্স র‍্যাকেট চক্রে জড়িয়ে গ্রেফতার টলিউড অভিনেত্রী
Connect with us

বিনোদন

সেক্স র‍্যাকেট চক্রে জড়িয়ে গ্রেফতার টলিউড অভিনেত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টলিউডের প্রাক্তন অভিনেত্রী অনুষ্কা মণি মোহনদাস (Anushka Moni Mohondas)–কে সেক্স র‍্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার করল মুম্বই পুলিশ। জানা গেছে, অভিনয়ের সুযোগের লোভ দেখিয়ে তরুণীদের এক দেহব্যবসার চক্রে নামিয়ে দিচ্ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি মীরা রোডের (Mira Road) ঠাকুর মলে একটি গোপন অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

৪১ বছর বয়সী অনুষ্কা বাংলা ছবি লোফার (Lofar)-এ অভিনয় করে একসময় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরে মঞ্চেও পারফর্ম করতে দেখা গেছে তাঁকে — হনি সিং (Honey Singh), মিকা সিং (Mika Singh) ও উদিত নারায়ণ (Udit Narayan)-এর মতো তারকাদের সঙ্গে। তবে রূপালি পর্দা থেকে ধীরে ধীরে হারিয়ে গিয়ে জড়িয়ে পড়েন অপরাধ জগতের সঙ্গে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি ছদ্মবেশী দল পাঠানো হয়। মুম্বই-আমদাবাদ হাইওয়ের ধারে এক বিলাসবহুল শপিং মলে নির্দিষ্ট জায়গায় পৌঁছে অনুষ্কার কাছ থেকে টাকা লেনদেনের সময়ই তাঁকে হাতেনাতে ধরে ফেলা হয়।

Advertisement
ads

অভিযান চলাকালীন আরও দুই অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে, যাঁরা টেলিভিশন সিরিয়াল ও বাংলা ছবিতে কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাজের প্রলোভনে পড়ে তাঁরা এই চক্রের শিকার হন। বর্তমানে তাঁদের সুরক্ষার জন্য একটি হোমে রাখা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার আলোচনায় উঠে এল গ্ল্যামার দুনিয়ার অন্ধকার বাস্তব।

Continue Reading
Advertisement