মন্দারমণিতে তিন পর্যটক তলিয়ে গেলেন, একজনের মৃত্যু, সমুদ্র বিপজ্জনক অবস্থায়
Connect with us

ভাইরাল খবর

মন্দারমণিতে তিন পর্যটক তলিয়ে গেলেন, একজনের মৃত্যু, সমুদ্র বিপজ্জনক অবস্থায়

Dipa Chakraborty

Published

on

বঙ্গোপসাগরের উপর আবহাওয়ার প্রভাব বাড়তে থাকায় ক্রমেই উত্তাল হয়ে উঠেছে দিঘা ও মন্দারমণির উপকূলবর্তী অঞ্চল। মঙ্গলবার দুপুরে এই বিপজ্জনক সমুদ্রে স্নান করতে গিয়ে মন্দারমণিতে তলিয়ে গেলেন তিন পর্যটক। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অপরজন এখনও নিখোঁজ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনজন পর্যটক অন্যদের নিষেধ অগ্রাহ্য করে গভীর জলে নেমে পড়েন। এরপর হঠাৎই প্রবল ঢেউয়ের তোড়ে তাঁরা ভেসে যেতে থাকেন। তাঁদের চিৎকারে স্থানীয় নুলিয়া ও পুলিশের দল তৎপর হয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়।

আরও পড়ুন – কেমো-রেডিও ছাড়াই রক্তের ক্যানসারে সমাধান? বাজারে আসছে নতুন ওষুধ

দুইজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন। তৃতীয়জনের খোঁজে তল্লাশি চলছে। জানা গেছে, এই পর্যটকেরা উত্তর ২৪ পরগনার বারাসত থেকে তিনটি পরিবারের সদস্য হিসেবে মন্দারমণিতে এসেছিলেন। পুলিশ সূত্রে অনুমান, তাঁরা সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন এবং সতর্কতা না মেনে সমুদ্রে নামেন, ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Advertisement
ads
Continue Reading
Advertisement