মেঘালয়ে স্বামী খুনের ঘটনার পর নতুন নিয়ম, ভাড়ায় চলবে না ব্যক্তিগত স্কুটি-গাড়ি
Connect with us

ভাইরাল খবর

মেঘালয়ে স্বামী খুনের ঘটনার পর নতুন নিয়ম, ভাড়ায় চলবে না ব্যক্তিগত স্কুটি-গাড়ি

Dipa Chakraborty

Published

on

মেঘালয়ে ‘হানিমুন হত্যাকাণ্ড’ নিয়ে চাঞ্চল্য। স্ত্রী সোনম রঘুবংশীর বিরুদ্ধে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনার পারদ চড়তেই এবার কড়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের। নিরাপত্তা ও ট্র্যাকিং জটিলতা মাথায় রেখে মেঘালয় সরকার স্পষ্ট নির্দেশিকা জারি করেছে— এখন থেকে ব্যক্তিগত মালিকানাধীন দুই ও চার চাকার যানবাহন ভাড়ায় চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

ঘটনার পরিপ্রেক্ষিতে মেঘালয়ের পরিবহণ দপ্তর ১৩ জুন নির্দেশিকা জারি করে জানায়, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকার অনুমোদিত পারমিট ছাড়া ব্যক্তিগত গাড়ি বা স্কুটি বাণিজ্যিকভাবে ভাড়া দিতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনের ৬৬, ১৯২এ এবং ২০৭ ধারায় কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে— জরিমানার পাশাপাশি জেল এবং যানবাহন বাজেয়াপ্ত করার কথাও জানানো হয়েছে।

স্মরণ করা যাক, গত ২০ মে নবদম্পতি রাজা ও সোনম রঘুবংশী হানিমুনে মেঘালয়ে পৌঁছান। ২৩ মে চেরাপুঞ্জি যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। দীর্ঘ ১১ দিন পর এক জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার পচাগলা দেহ। সন্দেহভাজন হিসেবে উঠে আসে সোনমের নাম, যিনি পরে গাজিপুর থেকে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তাকে ট্রেস করে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, খুনের অস্ত্র হিসেবে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ, যা গুয়াহাটি রেল স্টেশন থেকে কেনা হয়েছিল বলে সূত্রের খবর। সেই দা দিয়ে একাধিক কোপে রাজাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

Advertisement
ads

এই মর্মান্তিক ঘটনায় নিরাপত্তা ও পর্যটন নিয়ন্ত্রণের স্বার্থে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার থেকে মেঘালয়ে শুধুমাত্র পারমিটপ্রাপ্ত বাণিজ্যিক যানই চলবে ভাড়ায়।

Continue Reading
Advertisement