ঝাড়খণ্ডে বিয়ের ৩৬ দিনের মাথায় বিষ খাইয়ে স্বামীকে খুন! গ্রেপ্তার নববধূ
Connect with us

ভাইরাল খবর

ঝাড়খণ্ডে বিয়ের ৩৬ দিনের মাথায় বিষ খাইয়ে স্বামীকে খুন! গ্রেপ্তার নববধূ

Dipa Chakraborty

Published

on

মেঘালয়ের হানিমুন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই, এবার একই ধাঁচের চাঞ্চল্যকর ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। বিয়ের মাত্র ৩৬ দিনের মাথায় এক যুবককে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মে ঝাড়খণ্ডের রাঙ্কা থানার অন্তর্গত বাহাকুন্দর গ্রামের বাসিন্দা বুধনাথ সিংয়ের সঙ্গে বিয়ে হয় ছত্তিশগড়ের বিষ্ণুপুর এলাকার সুনীতা সিংয়ের। বিয়ের পরদিন থেকেই দাম্পত্যে অশান্তির সূত্রপাত। সুনীতা প্রকাশ্যে জানিয়ে দেন, এই বিয়ে তিনি মানতে পারছেন না এবং স্বামীর সঙ্গে থাকতে অনিচ্ছুক। এরপরই তিনি ফিরে যান পিতৃগৃহে।

এই অশান্তির পর, ৫ জুন স্থানীয় পঞ্চায়েতের মধ্যস্থতায় দু’পক্ষের প্রবীণ সদস্যদের উপস্থিতিতে আলোচনায় বসা হয়। পঞ্চায়েতের হস্তক্ষেপে স্বামীর সঙ্গে ফের থাকতে রাজি হন সুনীতা।

এরপর ১৪ জুন দম্পতি রামানুজগঞ্জ বাজারে যান। অভিযোগ, সেখানে সুনীতা বুধনাথকে দিয়ে কীটনাশক কেনান গাছে প্রয়োগ করার অজুহাতে। ১৫ জুন রাতে সেই বিষ মিশিয়ে স্বামীর খাবার পরিবেশন করেন তিনি। পরদিন সকালে বুধনাথ কোনও সাড়া না দিলে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ads

এই ঘটনার পর বুধনাথের মা রাজমতি দেবী ছেলের হত্যার অভিযোগ দায়ের করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায় এবং সুনীতাকে গ্রেপ্তার করে। রাঙ্কা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, “মৃতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।”

Continue Reading
Advertisement