জন গণ মন ও বন্দে মাতরম গাওয়ায় ভুল নয়! জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রগান নিয়ে কেন্দ্র সরকারের কড়া প্রোটোকল
Connect with us

ভাইরাল খবর

জন গণ মন ও বন্দে মাতরম গাওয়ায় ভুল নয়! জাতীয় সঙ্গীত ও রাষ্ট্রগান নিয়ে কেন্দ্র সরকারের কড়া প্রোটোকল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জাতীয় সঙ্গীত (National Anthem) ‘জন গণ মন’ এবং জাতীয় গান (National Song) ‘বন্দে মাতরম’ পরিবেশন নিয়ে নতুন প্রোটোকল (Protocol) জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Union Home Ministry)। সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territories) এবং কেন্দ্রীয় মন্ত্রককে এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, জাতীয় সঙ্গীত ও জাতীয় গান পরিবেশনের সময় শুদ্ধ উচ্চারণ (Pronunciation), নির্ভুল শব্দচয়ন (Diction) এবং কেন্দ্র অনুমোদিত পাঠ্য (Approved Text) অনুসরণ করা বাধ্যতামূলক। কোনও অবস্থাতেই জাতীয় সঙ্গীত বা জাতীয় গানের মাঝে অন্য কোনও গান পরিবেশন করা যাবে না।

সরকারি অনুষ্ঠানে যদি রাজ্য সঙ্গীত (State Song), জাতীয় গান এবং জাতীয় সঙ্গীত—এই তিনটিই পরিবেশিত হয়, তাহলে নির্ধারিত ক্রম (Order of Performance) হবে প্রথমে রাজ্য সঙ্গীত, তারপর ‘বন্দে মাতরম’ এবং সবশেষে ‘জন গণ মন’

কেন্দ্রের নির্দেশে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ পরিবেশন করতে হবে। এছাড়া জাতীয় সঙ্গীত বা জাতীয় গান বাজানো কিংবা গাওয়ার সময় উপস্থিত সকলকে সোজা হয়ে দাঁড়াতে (Stand at Attention) হবে এবং যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। তবে সিনেমা, ডকুমেন্টারি (Documentary) বা নিউজ রিল (News Reel)-এর অংশ হিসেবে জাতীয় গান বা সঙ্গীত বাজানো হলে দাঁড়ানো বাধ্যতামূলক নয়।

Advertisement
ads ads

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতি, রাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরের (Governor/Lieutenant Governor) সরকারি অনুষ্ঠানে আগমন ও প্রস্থানের সময়, নির্ধারিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে এবং প্রয়োজনীয় সরকারি অনুষ্ঠানে এই নিয়ম কার্যকর থাকবে। পাশাপাশি অল ইন্ডিয়া রেডিও (AIR) ও দূরদর্শনে রাষ্ট্রপতির জাতির উদ্দেশে ভাষণের আগে ও পরে ‘বন্দে মাতরম’ পরিবেশনের নির্দেশও বহাল রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করেছে, জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সব ক্ষেত্রেই নির্ধারিত নিয়ম, সঠিক লিপি এবং শুদ্ধ উচ্চারণ বজায় রাখা বাধ্যতামূলক।