পুজোর আগেই ট্রফি আসছে গঙ্গাপাড়ের ক্লাবে, সেলিব্রেশনের মেজাজে বাগান সমর্থকেরা
Connect with us

খেলার খবর

পুজোর আগেই ট্রফি আসছে গঙ্গাপাড়ের ক্লাবে, সেলিব্রেশনের মেজাজে বাগান সমর্থকেরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ অক্টোবর :  পুজোর আগেই ট্রফি আসছে গঙ্গাপাড়ের ক্লাবে। আবারও আই লিগ জয়ের আনন্দে ভাসলেন বাগান সমর্থকেরা। ২০১৫ সালে শেষ আই লিগ জিতেছিল মোহন বাগান। করোনা কালীন সময়ে শেষ করা যায়নি আই লিগ। সমস্ত ক্লাব টিমের বাকি ছিলো বেশ কয়েকটি ম্যাচ। তবে চির প্রতিদ্বন্ধী ইস্টবেঙ্গলের থেকে ১৬ পয়েন্ট বেশি পেয়ে আই লিগে প্রথম স্থানে ছিলো মোহন বাগান।

সেকারণেই আর সময় নষ্ট করেনি ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। লিগ শীর্ষে থাকা মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। রবিবার একটি পাঁচতারা হোটেলে ক্লাবের হাতে ট্রফি তুলে দেবেন ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। এখানেই থেমে থাকছে না বাগান। এর আগে থেকেই বাগানে সেলিব্রেশন শুরূ করে দিয়েছেন বাগান সমর্থকেরা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ট্রফি জয়ী ক্লাবের কর্মকর্তা, কোচ থেকে শুরূ করে ফুটবলাররা। ট্রফি জয়ের মুহুর্তকে স্মরণীয় করে রাখতে করোনা আবহে বিভিন্ন মাধ্যমে সম্প্রচার করা হবে সেটি। তাছাড়াও মোহন বাগান সমর্থকদের জন্য বেশ কিছুদিন বাগান তাঁবুতে থাকবে ট্রফি। তবে ইতিমধ্যেই এটিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে মোহনবাগান। নতুন নাম হয়েছে এটিকে মোহনবাগান। কার্যত মোহনবাগানের শেষ ট্রফি এটিই। তবে গঙ্গাপাড়ের ক্লাবে আই লিগের শিরোপা ২০১৫ র পর ২০২০ তে আসায় উচ্ছ্বাসে ভাসছেন মোহন বাগান সমর্থকেরা।

Continue Reading
Advertisement